Monday, May 11, 2026

রাজ্যের মেডিক্যাল কলেজের জন্য ১১৩ কোটির বেশি বরাদ্দ! স্ট্যাটাস রিপোর্ট মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে (Health Sector of West Bengal) আরও উন্নত করতে একগুচ্ছ পদক্ষেপ করেছে বাংলার সরকার (Government of West Bengal)। শুক্রবার জুনিয়র ডাক্তারদের ইমেইল করে এই সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। রিপোর্টে দেখা যাচ্ছে চিকিৎসা পেশাদারদের নিরাপত্তা ও নিরাপত্তা বাড়াতে, ব্যাপক পরিকাঠামোর উন্নয়নের উল্লেখ রয়েছে। প্রায় ১১৩ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে মেডিক্যাল খাতে।

দশ দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তাররা আমরণ অনশনে নেমেছেন। অসুস্থ অনিকেত মাহাতোকে নিয়ে এই মুহূর্তে ধর্মতলার মঞ্চে ৯ জন চিকিৎসক অনশন চালিয়ে যাচ্ছেন যা সমর্থন করছে WBJDF। এই দাবিগুলির মধ্যে সবথেকে বেশি করে সরকারি মেডিক্যাল কলেজের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়েছে। মুখ্যসচিবের চিঠিতে এই সংক্রান্ত আপডেটই জানানো হয়েছে বিভিন্ন মেডিক্যাল কলেজ জুড়ে উন্নয়ন চলছে। ৭০৫১টি সিসিটিভি ইন্সটল করা হয়েছে। ৮৯৩টি নতুন ডিউটি রুম, ৭৭৮টি শৌচালয়, সঠিক আলোর ব্যবস্থাও থাকছে। সব সরকারি হাসপাতালে এলার্ম সিস্টেম এবং বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোলও চালু করা হচ্ছে। কেউ যদি কোনও সমস্যায় পড়েন সেক্ষেত্রে অভিযোগ জানাতে হেল্প লাইন নাম্বার (টোল-ফ্রি নম্বর ১৮০০-২৫৭-০৫১১) দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, মুখ্য সচিবের চিঠিতে উল্লেখ, স্বাস্থ্যসেবা স্টেকহোল্ডারদের grievanceredressalcell.wbhealth@gmail.com -এ মেইল করেও অভিযোগ নথিবদ্ধ করা যাবে। যদিও এত কিছুর পরেও নিজেদের অনশন কর্মসূচিতে অনড় জুনিয়র চিকিৎসকরা।

 

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...