Saturday, May 16, 2026

বিশ্ব ক্ষুধা সূচক: ভারতের স্থান ১০৫! এগিয়ে বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কাও

Date:

Share post:

খিদের জ্বালায় মানুষ আসলে কী করে? প্রথমে ভিক্ষা এবং তারপর সেটা করার শারীরিক শক্তি না থাকলে তখন উপবাস। স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে যাওয়ার পরেও ভারতের কোটি কোটি নাগরিককে এখনও সেই অনন্ত উপবাসের অন্ধকার থেকে মুক্ত করা গেল না। ২০২৪ সালের বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান ১০৫। ভারতের অবস্থান পাকিস্তান ও আফগানিস্তানের উপরে হলেও বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার ও নেপালের মতো দেশের পেছন। অর্থাৎ ভারতের যা অবস্থা তাকে গুরুতর বলেই মনে করা হচ্ছে।

পৃথিবীর কত সংখ্যক মানুষের এখনও পর্যাপ্ত আহার জোটে না, কত মানুষ অনাহারে থাকেন, খাদ্যের অধিকার থেকে কত মানুষ বঞ্চিত হচ্ছেন, শরীরে পুষ্টি যাচ্ছে কি না, সেই নিয়েই বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্ট তৈরি হয় প্রতিবছর। ২০২১ সালে বিশ্বের ১১৬টি দেশের মধ্যে বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ভারতের স্থান ছিল ১০১। ২০২০ সালে ভারত ছিল এই তালিকার ৯৪ নম্বরে। ২০২২ সালে ভারতের স্থান ১০৭। ২০২৩ সালে আরও কমে হয় ১১১। ২০২৪ এ গিয়ে দাঁড়াল ১০৫ এ। তাৎপর্যপূর্ণভাবে, ২০২১-২২ সালে ভারতকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ এমনকী নেপালের মতো দেশ।

আরও পড়ুন- কৈশোরেই ফুটবল–দুনিয়ায় শ্রেষ্ঠত্বের পতাকা ওড়ানো শুরু করেছেন লামিনে ইয়ামাল

 

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...