Monday, May 18, 2026

দেশের একাধিক রাজ্যের সঙ্গে বাংলার ৬টি কেন্দ্রেও উপনির্বাচন, দিন জানাল কমিশন

Date:

Share post:

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (By-Election) দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে ১৩ নভেম্বর। আসনগুলি হল তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাট। রাজ্যের ৬টি আসন ছাড়াও দেশের আরও ১৪টি রাজ্যে ৪২টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে।

লোকসভা ভোটে (Lok Sabha Election) দাঁড়িয়ে জয়ী হয়েছেন কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। ফলে এই আসনটি ফাঁকা।
মাদারিহাটে মনোজ টিগ্গা ইস্তফা দেওয়ায় সেখানেও এবার উপনির্বাচন।
লোকসভা নির্বাচনে নৈহাটি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক। তার জেরে এবার সেই আসনটিও শূন্য
হাড়োয়া বিধানসভা কেন্দ্রে ইস্তফা দিয়েছেন শেখ নুরুল ইসলাম। ফলে সেখাও ভোট হবে।
মেদিনীপুর কেন্দ্রে ইস্তফা দিয়ে লোকসভা লড়ে জিতেছেন তৃণমূলের জুন মালিয়া। সেই আসনটি ফাঁকা।
তালডাঙরা কেন্দ্রে ইস্তফা দিয়েছিলেন অরূপ চক্রবর্তী। সেখানেও নির্বাচন হবে।এর পাশাপাশি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, রাজস্থান ও সিকিমের একাধিক কেন্দ্রেও উপনির্বাচন (By-Election)।
কেদারনাথ ও মহারাষ্ট্রের নানদেদ ছাড়া সর্বত্র মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ অক্টোবর।
মনোনয়নের স্ক্রুটিনি হবে ২৮ অক্টোবর।
প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ৩০ অক্টোবর।
বাংলায় উপনির্বাচন হবে ১৩ নভেম্বর।
ভোট গণনা করা হবে ২৩ নভেম্বর।
ভোটের প্রক্রিয়া শেষ করতে হবে ২৫ নভেম্বরের আগে।







Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...