Thursday, June 4, 2026

রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনী পালন করবে তৃণমূল, ঘোষণা কুণালের

Date:

Share post:

এবারের মতো পুজো শেষ। এ বছরও দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন করেছে রাজ্য সরকার। রেড রোডে প্রায় ৯০টি পুজো কমিটি সেই কার্নিভালে অংশ নিয়েছে। বুধবার লক্ষ্মীপুজো। এরই মধ্যে রাজ্য জুড়ে বিজয়া সম্মিলনী পালন করার উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দলের তরফে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ একথা জানান। তিনি বলেন, পুজো, উৎসব, উৎসব-অর্থনীতি মরশুমে এবার তৃণমূল কংগ্রেস কর্মী, সদস্য, সংগঠক, জনপ্রতিনিধি-সহ গোটা পরিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিজয়া সম্মিলনী পালনে নেমে পড়ছে। নিবিড় জনসংযোগই এবার বিজয়া সম্মিলনীর অন্যতম লক্ষ্য বলেও জানান কুণাল।

কুণাল আরও বলেন, বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও ভাল কাজগুলিকে মানুষের কাছে তুলে ধরা হবে। এর পাশাপাশি মানুষের যদি কোনও প্রস্তাব থাকে সেসবও শোনা হবে। বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে যে কুৎসা ও চক্রান্তে শুরু করেছে সঠিক তথ্য তুলে ধরে দলীয় কর্মীরা তার জবাব দেবেন। সেই সঙ্গে বাস্তব পরিস্থিতিটাও তুলে ধরা হবে। মানুষকে বোঝাতে হবে ওই সমস্ত বিষয়ে সিপিএম আমলে কী হয়েছিল, বিজেপিশাসিত রাজ্যে কী হচ্ছে, সেসবও তথ্য সহকারে মানুষকে বোঝাতে হবে। আগামী দিনে বাংলার সার্বিক উন্নতির লক্ষ্যে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস কী ভাবনা-চিন্তা করছে তাও বিস্তারিত ভাবে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তুলে ধরবেন কর্মীরা।

আরও পড়ুন- ওয়াকফ বিল নিয়ে সংঘাত তুঙ্গে! অভিযোগ জানিয়ে এবার স্পিকারের দ্বারস্থ বিরোধী শিবির

 

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...