Saturday, May 16, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে আউট, একাধিক লজ্জার নজির ভারতের

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ভারতের। মাত্র ৪৬ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। টেস্ট ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন স্কোরের লজ্জা গড়ল ভারত। এদিন কিউইদের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারলেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, সরফরাজ খান, ঋষভ পন্থরা। আর এই রানের সুবাদে একাধিক লজ্জার নজির গড়ল টিম ইন্ডিয়া।

এদিন কিউইদের বিরুদ্ধে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। সর্বকালের সর্বনিম্ন স্কোরের তালিকায় তৃতীয় স্থানে থাকবে ভারতের এই ইনিংস। সবচেয়ে কম রানে ভারত অলআউট হয়েছিল ২০২০ সালে, অ্যাডিলেডে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৩৬ রানে শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার ইনিংস। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৭৪ সালে ভারতের ৪২ রানের ইনিংস। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে লজ্জার নজির গড়েছিল ভারত। তার পরেই থাকবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ অলআউট।

শুধু তাই নয় ঘরের মাঠে এত কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জা নিয়ে কোনওদিন ভুগতে হয়নি ভারতকে। এতদিন পর্যন্ত ঘরের মাঠে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৭৫। দিল্লিতে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৭৫ রানে গুটিয়ে গিয়েছিল ভারত।

গতকাল ছিল টেস্টের প্রথম দিন। কিন্তু বৃষ্টির জন্য প্রথম দিন বাতিল হয় ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। দ্বিতীয় দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটিং দাঁড়াতেই পারল না টিম সাউদি, মাট হেনরিদের বোলিং-এর সামনে। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারান ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২ রানে আউট হন তিনি। এরপর শূন্য রানে ফেরেন কোহলি, সরফরাজ। ১৩ রানে আউট হন যশস্বী জসওয়াল। শূন্য রানে ফেরেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। ২ রানে আউট হন কুলদীপ যাদব। ২০ রান্রে আউট হন ঋষভ পন্থ।

আরও পড়ুন- ব্যাটিং বিপর্যয় ভারতের, কিউইদের বিরুদ্ধে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস


Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...