Saturday, June 13, 2026

নীতীশ রাজ্যে বিষমদ কাণ্ডে বাড়লো মৃতের সংখ্যা! SIT গঠন পুলিশের

Date:

Share post:

নীতীশ কুমারের (Nitish Kumar) বিহারের ছাপড়া জেলার সিওয়ানে বিষমদ খেয়ে ৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছিল বুধবার, বৃহস্পতিবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ালো ২০-তে । ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং আটজনের নামে FIR দায়ের হয়েছে বলে খবর। পুলিশের চোখের আড়ালে বিষমদের ব্যবসা চলছিল, এই বিষয়ে মাসরাক থানার এসএইচও-র থেকে জবাবদিহি চাওয়া হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। বিরোধীরা প্রশ্ন তুলছে, যে রাজ্যে মদ নিষিদ্ধ সেখানে বিষ মদের ব্যবসা রমরমিয়ে চলছে কীভাবে?

মৃত এক ব্যক্তির আত্মীয় জানাচ্ছেন যে ওই ব্যক্তি চলতি মাসের ১৫ তারিখ নাগাদ মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আরজেডির তরফে এই অবস্থার জন্য এনডিএ সরকারকে দায়ী করা হয়েছে। ছাপড়ার পুলিশ সুপার কুমার আশিস জানিয়েছেন, লোকাল চৌকিদার এবং পঞ্চায়েতে এলাকার পুলিশ আধিকারিককে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। জেলাশাসক মুকুল গুপ্তা জানিয়েছেন, ভগবানপুরের এসএইচও এবং এএসআইয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে।

 

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...