Friday, May 15, 2026

লাল-হলুদকে ২-০ গোলে উড়িয়ে কী বললেন সবুজ-মেরুন কোচ ?

Date:

Share post:

গতকাল আইএসএল-এ প্রথম ডার্বিতে জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। বড় ম্যাচে ইস্টবেঙ্গল এফসিকে ২-০ গোলে হারায় সবুজ-মেরুন। আর এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে মোহনবাগান। আর দলে এই জয়ে খুশি বাগান কোচ জোসে মোলিনা। তবে আবেগে ভাসতে চাননা তিনি। বরং পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন বলে জানান সবুজ-মেরুন কোচ।

এই নিয়ে ম্যাচ শেষে মোলিনা বলেন , “ জানি না আমিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কি না। আমি স্রেফ একজন কোচ। কোনও জাদুকর নই। সমর্থকদের জন্য এই জয়ে খুশি। তবে আমার কাছে তিন পয়েন্টের বেশি কিছু নয়। এখনও আমাদের পা মাটিতে রাখতে হবে, শান্ত থাকতে হবে এবং পরের ম্যাচের জন্য তৈরি হতে হবে। অনেক কাজ এখনও বাকি আছে।“ এরপরই তিনি আরও বলেন, “ কোন একটা দিক নয়, গোটা দলকে নিয়ে ভাবতে চাই। আমার কাছে ১১ জনই ডিফেন্ডার। ১১ জনই ফরোয়ার্ড। গোল করার জন্য, জেমি ম্যাকলারেন যেভাবে নীচে নেমে এসে দলকে সাহায্য করেছে সেটা আমার বেশি ভাল লেগেছে।“

এদিকে নিজের দলের পাশাপাশি প্রতিপক্ষ দল লাল-হলুদেরও প্রশংসা করেন মোলিনা। তিনি বলেন, “ ইস্টবেঙ্গলের নতুন কোচকে ব্যক্তিগত ভাবে চিনতাম না। ম্যাচের পর ওকে শুভেচ্ছা জানালাম। নতুন এসেছে। আমি চাই ওর হাত ধরে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াক।“

আরও পড়ুন- কোচের পদে বসেই দলের রোগ ধরে ফেললেন লাল-হলুদের নতুন কোচ, কী বললেন তিনি ?


Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...