Wednesday, May 13, 2026

ডাক্তারদের অন্দোলনকে ‘ভরতনাট্যম’ বলে তীব্র কটাক্ষ সাংসদ অভিজিৎ

Date:

Share post:

জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে গিয়ে শুনতে হয়েছিল ‘গো ব্যাক’। এবার সেই আন্দোলনকে ‘ভরতনাট্যম’ বলে কটাক্ষ করলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। তাঁর অভিযোগ, জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনে সমস্যায় পড়ছেন রোগীরা। আন্দোলনের তীব্র সমালোচনা বলে বিজেপি সাংসদের অভিযোগ, এই আন্দোলনের পিছনে রয়েছে বাম-অতিবাম সংগঠনগুলি।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) অভিযোগ, “রোগীরা হাসপাতালে আসছেন অথচ ভর্তি হতে পারছেন না। এতে ডাক্তাররা নিজেদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন।” নাম না করে এই আন্দোলন নিয়ে বামেদের দিকে আঙুল তুলেছেন বিজেপি সাংসদ। তিনি বলেন, “ডাক্তারদের এই আন্দোলনের পিছনে একটি রাজনৈতিক দল জড়িত রয়েছে আমি তার নাম করছি না। ডাক্তাররা যতই নিজেদের অরাজনৈতিক বলুন না কেন এরা অরাজনৈতিক নন। এদের পিছনে আছে একটা মোটামুটি প্রতিষ্ঠিত দল রয়েছে। সিপিএমের কিছু অংশ আর অতি বাম কিছু অবয়বহীন গোষ্ঠী তারাই ডাক্তারদের আন্দোলনকে চালাচ্ছে।” ডাক্তারদের এই আন্দোলনকে জনবিরোধী সিদ্ধান্ত আখ্যা দিয়ে প্রাক্তন বিচারপতির দাবি, আদালতে এক মিনিটের মধ্যে এই আন্দোলনে স্টে হয়ে যাবে।জুনিয়র ডাক্তার আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূমিকার প্রশংসা শোনা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। তাঁর কথায়, “আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় এতদূর যাবেন। এখনও তাঁর মানবিক মুখ দেখা যায়। তবে ডাক্তাররা ভুল করছেন। এটা কোনও আন্দোলনই হচ্ছে না। তাদের আন্দোলন অন্ধকার গলিতে ঢুকে পড়েছে। মনে রাখতে হবে যে মানুষ নির্যাতিতার বিচার চাইছে ডাক্তারদের ভরতনাট্যম দেখার জন্য মানুষ যাচ্ছে না।”

আর জি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে গিয়ে গো ব্যাক স্লোগান শুনে ফিরতে হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেই প্রসঙ্গ উল্লেখ করে বিজেপি (BJP) সাংসদ বলেন, “এরা নিজদের স্বার্থে আন্দোলনকে চালিত করতে গিয়ে আমাকে গো ব্যাক বলেছে অথবা আমাদের অন্য কাউকে গো ব্যাক বলেছে। অথচ সিপিএমের বহু নেতাদের বা নকশালদের বেশ কয়েকজন নেতাকে তাদের আন্দোলনে দেখা গিয়েছে।”







Related articles

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...