Friday, June 26, 2026

ট্রেন দুর্ভোগ কাটছে না এখনই, আজও হাওড়া-শালিমার থেকে বাতিল একাধিক ট্রেন!

Date:

Share post:

‘ডানা’ সাইক্লোনের (Cyclone Dana) সতর্কতা হিসেবে বৃহস্পতিবার রাত আটটা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় (Sealdah South Division) লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। শুক্রবার সকাল দশটার পর হাওড়া শাখাতে (Howrah Division) ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন পরিষেবা। গত দুদিনে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের পর আজ শনিবারেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে রেল চলাচলে বদল আনল দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway)। ২৬ অক্টোবর হাওড়া ও শালিমার স্টেশন থেকে পাঁচটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে।

বৃহস্পতি রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিঘ্নিত হয়েছিল ট্রেন পরিষেবা। এরপর ২৫ অক্টোবর বেলার দিক থেকে ট্রেনের চাকা গড়াতে শুরু করলেও অবিরাম বৃষ্টিতে বিভিন্ন রুটের রেল ট্র্যাকে জল জমে যাওয়ায় সময়মতো গন্তব্যে পৌঁছতে পারেনি অনেক ট্রেন। সেই দুর্ভোগ আজও কাটছে না। ‘ডানা’ বিদায় নিলেও দূরপাল্লার ট্রেন পরিষেবার সম্পূর্ণ স্বাভাবিক হয়নি বলেই সূত্র মারফত খবর মিলেছে। এদিন দক্ষিণ-পূর্ব রেল শাখার ১২২৪৫ হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, ১৮০৪৫ হাওড়া-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, ২০৮৮৯ হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস, ২২৮৩০ শালিমার-ভুজ এক্সপ্রেস এবং ০৬০৮৮ শালিমার-তিরুনেলভেলি স্পেশাল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। যদিও পূর্ব রেলের পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই আশা করা হচ্ছে।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...