Wednesday, March 11, 2026

দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি, বিকেলের পর বৃষ্টি কমবে রাজ্যে

Date:

Share post:

রবিবাসরীয় সকালে ঝলমলে আকাশ। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে আজ দিনভর আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিকেলের পর থেকে পরিস্থিতি বদলাবে। উত্তরের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে।

ঘূর্ণিঝড় ‘ডানা’ (Dana) চলে যাওয়ার পর আপাতত বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। রাত এবং ভোরের দিকে হালকা হালকা হিমেল অনুভূতি শীতের আগাম বার্তা দিচ্ছে। শনিবার কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও মোটের উপর রোদ-মেঘের লুকোচুরি চলেছে। রবিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার। আলিপুর আবহাওয়া দফতর বলছে যত সময় গড়াবে অবস্থার আরও উন্নতি হবে। সপ্তাহের শুরুতেই দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৩১ অক্টোবর আলোর উৎসব কালীপুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

spot_img

Related articles

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...