Friday, May 15, 2026

মুখ খুললেন শামি, অজিদের বিরুদ্ধে সুযোগ না পেয়ে কী বললেন তিনি?

Date:

Share post:

সদ্য ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল। মনে করা হচ্ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে ফিরবেন মহম্মদ শামি। তবে ১৮ জনের দলে জায়গা হয়নি শামির। আর জায়গা না হওয়ার পর মুখ খুললেন তিনি। চাইলেন ক্ষমা।

নিজের সোশ্যাল মিডিয়ায় শামি একটি ভিডিও পোস্ট করে বলেন,” প্রতিদিন আরও সুস্থ হয়ে ওঠার জন্য পরিশ্রম করছি। আরও পরিশ্রম করে যাব। ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলব। সকল ক্রিকেট অনুরাগী ও বোর্ডের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু শীঘ্রই আমি লাল বলের ক্রিকেট খেলার জন্য তৈরি হয়ে যাব।”

২০২৩ বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে শামি।হয় অস্ত্রোপ্রচার। ধীরে ধীরে সুস্থ হয়ে নেটে বল হাতে ফিরছিলেন তিনি। মনে করা হচ্ছিল বর্ডার-গাভাস্কর ট্রফিতে ফিরবেন তিনি। এদিকে বোর্ড সূত্রের খবর, শামির জন্য বর্ডার অস্ট্রেলিয়া সিরিজের রাস্তা এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। বর্ডার-গাভাস্কর ট্রফির জন্য ভারতীয় দল অস্ট্রলিয়া উড়ে যাওয়ার আগে যদি ঘরোয়া ক্রিকেট খেলে শামি  ফিটনেস প্রমাণ করতে পারেন, তাহলে শেষ মুহূর্তে শামিকে অস্ট্রেলিয়াগামী বিমানে তুলে দেওয়া হতে পারে।

আরও পড়ুন- এল ক্লাসিকোতে দাপট বার্সেলোনার, রিয়ালকে উড়িয়ে দিল ৪-০ গোলে


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...