Saturday, March 14, 2026

তরুণী সাংবাদিকের শ্লীলতাহানি! অভিযুক্ত প্রাক্তন বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য

Date:

Share post:

বাম আমলে রাজ্যে নারীর সম্মান ঠিক কোন স্থানে রেখেছিলেন সিপিআইএম (CPIM) নেতারা তার পর্দাফাঁস করলেন তরুণী সাংবাদিক। আর জি করের ঘটনার নারীর সম্মান নিয়ে প্রশ্ন তোলা বামেদের মুখে যে আদৌ সেসব কথা মানায় না তার প্রমাণ রাখলেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য (Tanmay Bhattacharya)। সাক্ষাৎকার নিতে গিয়ে যেভাবে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে তরুণী সাংবাদিককে, তার পরেও কী মুখে কুলুপ এঁটে থাকবেন ধোপদুরস্ত ধুতি-আঁটা বামনেতারা, প্রশ্ন নির্যাতিতা তরুণীর। সোশ্যাল মিডিয়ায় লাইভে (social media live) গোটা বিষয়টি তুলে ধরার পর শাসকদলের দাবি বিষয়টি নিয়ে তদন্ত হোক।

দমদম উত্তর (Dumdum North) কেন্দ্রের প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে তরুণী সাংবাদিক অভিযোগ তুলেছেন, দীর্ঘদিন ধরেই হাত ধরে বা শরীরে হাত দিয়ে অশ্লীল ইঙ্গিত করেছেন প্রাক্তন বিধায়ক। তবে রবিবার সকালে তাঁর সাক্ষাৎকার (interview) নিতে গেলে তন্ময় সব সীমা অতিক্রম করে যান। নির্যাতিতার দাবি চিত্র সাংবাদিক তন্ময়কে বসার জায়গা নির্দিষ্ট করে দেওয়ার সময় তিনি সরাসরি তরুণীর কোলে বসে পড়েন।

গোটা ঘটনায় আতঙ্কের মধ্যে পড়ে যাওয়া তরুণী শেষ পর্যন্ত নিজের সংস্থার সমর্থনে সোশ্যাল মিডিয়া লাইভ করে গোটা ঘটনা জানান। সেই সঙ্গে স্পষ্টভাবে তন্ময়কে পোটেনশিয়াল রেপিস্ট (potential rapist) দাবি করেন তিনি। বামেদের সাদা ধুতিতে এভাবে কালির দাগ লাগার পরেও তাঁরা পদক্ষেপ নেবেন কি না প্রশ্ন, নির্যাতিতার।

বারবার রাজ্যের নারীর সম্মানে এগিয়ে আসা শাসকদলের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই এই ঘটনার তদন্ত দাবি করা হয়েছে। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, “তদন্ত হোক। সত্যি হলে সিপিআইএম (CPIM) নেতা তন্ময় ভট্টাচার্যকে গ্রেপ্তার করুক পুলিশ। সিপিএম কী বলবে? মুখে কুলুপ?”

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...