Friday, May 15, 2026

মধ্যপ্রদেশে চলন্ত ট্রেনে আগুন! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

Date:

Share post:

রবিবার সকালে মহারাষ্ট্রের বান্দ্রায় পদপিষ্ট হওয়ার ঘটনার পর এবার মধ্যপ্রদেশের ইন্দোরে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড। ট্রেনটি ইন্দোর থেকে রতলাম যাচ্ছিল। মাঝপথেই এই বিপত্তি। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচান।

পশ্চিম রেলওয়ের রতলাম ডিভিশনের সিপিআরও এক বিবৃতিতে বলেছেন, ট্রেন নম্বর ০৯৩৪৭ ড. আম্বেদকর নগর-রতলাম ডেমু ট্রেনে রবিবার সন্ধ্যা ৫.২০ মিনিটে আগুন লাগে। রুনিজা ও নওগাঁর মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, ইন্দোর থেকে রতলামগামী ডেমু ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। তখন ট্রেনটি রুনিচা ও প্রীতম নগরের মধ্যে ছিল। ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছনোর পরিস্থিতি না থাকায় স্থানীয় লোকজন ও রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গিয়েছে, ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় কৃষকরা তাঁদের মোটর পাম্প ও পাইপ দিয়ে আগুন নেভাতে সাহায্য করেন। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার পর ট্রেনটিকে রতলামে আনতে অন্য একটি ইঞ্জিন ব্যবহার করা হয়। অগ্নিকাণ্ড নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল প্রশাসন।

আরও পড়ুন- শ্লীলতাহানিতে অভিযুক্ত তন্ময়কে সাসপেন্ড করে মুখ বাঁচানোর চেষ্টা CPIM-এর

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...