Wednesday, June 3, 2026

গত মরশুমে কেন চেন্নাইয়ের হয়ে আট নম্বরে নামতেন মাহি ? জানালেন নিজেই

Date:

Share post:

জল্পনার অবসান ঘটিয়ে মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিয়েছেন আসন্ন আইপিএল-এ খেলবেন তিনি। তবে গত আইপিএল-এ দেখা গিয়েছে, চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে তাঁর নাম থাকত আট নম্বরে। সব ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি ধোনি। বেশ কিছু ম্যাচে দু’তিন বলের বেশি খেলতে পারেননি প্রাক্তন সিএসকে অধিনায়ক। কেন আট নম্বরে নামতেন ধোনি ? সেই নিয়ে এবার মুখ খুললেন মাহি নিজেই।

এই নিয়ে এক সাক্ষাৎকারে ধোনি বলেন ,” আমর ভাবনাটা খুব সাধারণ। অন্যেরা যদি নিজেদের কাজ ঠিক মতো করতে পারে, তাহলে আমার উপরের দিকে নামার দরকার কী? গত মরশুমের কথা বললে বলব, আইপিএলের পরই টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন ছিল। আমাদের দলের যাদের ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল, আমরা তাদের বেশি সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম। যেমন রবীন্দ্র জাদেজা, শিবম দুবেদের সুযোগ দিতে চেয়েছিলাম। যাতে ওরা বিশ্বকাপের দলে থাকার যোগ্যতা প্রমাণ করতে পারে।“

এরপরই মাহি আরও বলেন, “ ‘আমার আর পাওয়ার কিছু নেই। আমি তো আর জাতীয় দলে নির্বাচিত হব না। তাই এখন তরুণদের পিছনে থাকতেই ভাল লাগে। আমার এই মনোভাবে দলও খুশি। তাই কোনও সমস্যা নেই।“

আরও পড়ুন- পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন গ্যারি কার্স্টেন

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...