Wednesday, June 3, 2026

অভয়ার ঘটনার দ্রুত বিচারের দাবি, WBJDF-র ‘দাদাগিরি’র প্রতিবাদ: রাজপথে সরব WBJDA

Date:

Share post:

অভয়ার ঘটনার দ্রুত বিচার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের দাদাগিরি-র বিরুদ্ধে বুধবার প্রাচী সিনেমা হলের সামনে থেকে শিয়ালদহ কোর্ট পর্যন্ত মিছিল করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (West Bengal Junior Doctors Association)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নির্যাতিতার সুবিচারের দাবি জানান WBJDA-এর সদস্যরা। এদিকে থ্রেট কালচারের অভিযোগ তোলা আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাত, কিঞ্জল নন্দদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হন তাঁরা।ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (Junior Doctors Association) সংগঠনের তরফে শ্রীশ চক্রবর্তী বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর কথায়, “আন্দোলনকে ভুল পথে চালনা করতে চাইছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDA)। সাধারণ মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে রাজনৈতিক স্বার্থে লাগাতার মিথ্যাচার করা হচ্ছে।”এদিন অনিকেত, কিঞ্জলদের প্রসঙ্গ তুলে শ্রীশ মনে করিয়ে দেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে হাত না মেলালেই সবাই অপরাধী হয়ে যায়। তাঁর অভিযোগ, জোর করে থ্রেট কালচারের মিথ্যা অভিযোগ তুলে তাঁদের আরজি কর থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁদের।

এই প্রসঙ্গে এদিন শ্রীশ জানান, “আমরা ওঁদের কাজকর্ম মেনে নিতে পারিনি। আন্দোলনের নামে সাধারণ মানুষের থেকে টাকা তুলেছে ওঁরা। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকেও ধ্বংসের মুখে ঢেলে দিয়েছে। সেই দাবি না মানায় আমাদের উপর নেমে এসেছে শাস্তির খাঁড়া।”

এর পাশাপাশি WBJDF-র ঘনিষ্ট রৌনক হাজারি, শাহবাজ শেখের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করে WBJDA। ৯ নভেম্বর গণ কনভেনশনের ডাক দিয়েছে তারা। পুরো বিষয়টা পরে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।







Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...