Saturday, May 16, 2026

নভেম্বর মাসে ছুটির রমরমা, তালিকা ঘোষণা করল রাজ্য

Date:

Share post:

নভেম্বর মাস ৩০ দিনের মধ্যে ১৪ দিনই ছুটি। রাজ্য সরকার প্রতি বছরই নভেম্বর মাসে পরবর্তী বছরের ছুটির তালিকা অর্থ দপ্তরের মাধ্যমে প্রকাশ করে। এবারও নভেম্বর মাস ছুটিতে ভরপুর। কালীপুজো উপলক্ষে ৩১ অক্টোবর এবং তার পরের দিন অর্থাৎ ১ নভেম্বর ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, এবছরে ভাইফোঁটা যেহেতু রবিবার পড়েছে তাই সোমবারও ভাইফোঁটার জন্য অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ, ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি।

মঙ্গলবার ও বুধবার কাজের পর ৭ নভেম্বর ছটপুজো উপলক্ষে বৃহস্পতিবার এবং তার পরের দিন শুক্রবারকেও ছটের ‘অতিরিক্ত ছুটি’ দিয়েছে। তারপর শনি-রবি যোগ করলে ৭ থেকে ১০ নভেম্বর টানা চার দিনের ছুটি। এরপর ফের ১৫ নভেম্বর শুক্রবার গুরু নানকের জন্মদিন এবং তার পরে শনি-রবি মিলে মোট তিন দিনের ছুটি। নভেম্বর মাসে এটাই সবচেয়ে বড় ছুটির সুযোগ। যদিও ২৩ ও ২৪ তারিখেও শনি ও রবি আছে। মাসের শেষেও, ৩০ নভেম্বর শনিবার। ডিসেম্বর মাস শুরু হচ্ছে রবিবার দিয়ে। ডিসেম্বর মাসে অবশ্য বড়দিন ছাড়া শনি-রবির বাইরে ছুটি একটাই। বড়দিন ২৫ ডিসেম্বর, এবং এ বছর এটি পড়েছে বুধবারে।








Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...