Monday, May 18, 2026

মুখ্যমন্ত্রীর বাড়িতে হোমযজ্ঞে কালী-আরাধনা, সপরিবারে হাজির অভিষেক

Date:

Share post:

এবার কালীপুজোয় বাংলার লোকশিল্পের আঙ্গিকে সেজেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) কালীঘাটের বাড়ির পুজো। এবছর তাঁর বাড়ির কালীপুজো ৪৭ বছরে পা দিল। বাড়ির পুজোয় ভোগ রান্না থেকে শুরু করে প্রতিমার সাজসজ্জা, পুজোর তদারকি, অতিথি আপ্যায়ন নিজেই করেন মুখ্যমন্ত্রী (Mamata Bandopadhyay)। অন্যান্য বাড়ির মতো এবারও সপরিবারে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

 বৃহস্পতিবার, অমাবস্যা তিথি বিকেল থেকে শুরু হয়ে যাওয়ায় সন্ধে থেকেই পুজো শুরু হয় কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়িতে। এবার হলুদ শাড়িতে সাজানো হয়েছে দিগম্বরী কালী প্রতিমাকে। মুখ্যমন্ত্রী স্বয়ং সেই সাজ তদারকি করেছেন। প্রতিবারের মতো এবারও ভোগ রান্নায় হাত লাগিয়েছেন তিনি। বাড়ির সামনে লেখা রয়েছে ‘শুভ দীপাবলি’। মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা ছবিও রয়েছে সেখানে। ধানের শিষ, মাটির হাঁড়ি দিয়ে নান্দনিক ভাবি সাজানো হয়েছে মণ্ডপ। সন্ধেয় কন্যা আজানিয়াকে নিয়ে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুত্রকে নিয়ে আসেন অভিষেক-পত্নী রুজিরা। সদ্য আমেরিকা থেকে চোখ অপারেশন করিয়ে এসেছেন অভিষেক। সেই কারণে এদিন কালো চশমা পরা ছিল তাঁর। এবার সম্ভবত চিকিৎসকের পরামর্শ মতোই যজ্ঞের সামনে বসেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সুপ্রিমোর পাশে বসেই যজ্ঞের আহুতি দিয়েছেন। মমতা, অভিষেক-সহ পরিবারের সদস্যরা মিলে পুষ্পাঞ্জলি দেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পুজোয় প্রতিবারই উপস্থিত হন রাজ্যের মন্ত্রী, নেতা, আমলা এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। এবারও তার ব্যতিক্রম হয়নি।







Related articles

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...