Tuesday, June 23, 2026

বল হাতে দাপট অশ্বিন-জাদেজার, দিনের শেষে ১৪৩ রানে এগিয়ে কিউইরা

Date:

Share post:

শুভমান গিল , ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সুবাদে ম্যাচে ফিরল ভারতীয় দল। মুম্বইয়ে চলছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। সেখানে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে কিউইদের রান সংখ্যা ৯ উইকেট হারিয়ে ১৭১। প্রথম ইনিংসে ভারত করল ২৬৩।

প্রথম দিন যখন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলির। সেখানে ব্যাট হাতে দলকে ভরসা দেন গিল-পন্থ জুটি। ৯০ রান করেন গিল। পন্থ করেন ৬০ রান। ৩৮ রানে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট আজাজ প্যাটেলর। একটি করে উইকেট নেন ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস এবং এস সোধি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ১ রানে আউট হন অধিনায়ক টম লাথাম। ২২ রান করেন কোনওয়ে। রাচিন রবিন্দ্র করেন ৪ রান। ৫১ রান করেন ইয়ং। ফিলিপস করেন ২৬ রান। ভারতের হয়ে ৪ উইকেট রবীন্দ্র জাদেজার। ৩ উইকেট অশ্বিনের। একটি করে উইকেট ওয়াশিংটন এবং আকাশদীপের। ১৪৩ রানে এগিয়ে কিউইরা ।

আরও পড়ুন- ‘ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে দল’, নেজমেহকে হারিয়ে বললেন লাল-হলুদ কোচ

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...