Thursday, March 5, 2026

মনিপুরে সাব ইন্সপেক্টরকে গুলি করে হত্যা, ধৃত কনস্টেবল, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

সিনিয়র অফিসারকে গুলি করে হত্যা করে ধৃত কনস্টেবল। ঘটনাটি ঘটেছে মনিপুরের (Manipur) মংবুং গ্রামের পুলিশ পোস্টে। পুলিশ (Police) সূত্রের খবর, ডিউটি নিয়ে গত শনিবার থেকে ওই সাব-ইন্সপেক্টর শাহজাহান সঙ্গে বচসা চলছিল অভিযুক্ত কনস্টেবল বিক্রমজিৎ আকোইজাম। অভিযোগ, এদিন সকালেও দুজনের মধ্যে বচসা বাধে। সে সময়ই নিজের সার্ভিস রাইফেল থেকে সাব-ইন্সপেক্টরকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। সকাল ১০টা নাগাদ মণিপুরের জিরিবাম জেলার মংবুং-এ পোস্ট কমান্ডার পদে মোতায়েন ছিলেন পূর্ব ইম্ফলের ইয়াইরিপোক তবোকপির বাসিন্দা শাহজাহান। অভিযুক্ত বিক্রমও একই জায়গায় কর্মরত ছিলেন। জিরিবাম পুলিশের (Police) তরফে এই মর্মে জানানো হয়েছে, ঘটনার পর শাহজাহানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিক্রমকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে।







spot_img

Related articles

ফের SIR আতঙ্কে মৃত্যু! মেদিনীপুরে মৃত বিএলও, নদিয়ায় ভোটার

বাংলায় SIR-এর কাজ চলেছে গত তিনমাস ধরে। নির্বাচন কমিশনের অদ্ভুত ধরণের এই জটিল ডিজিটাল প্রক্রিয়া, অবাস্তব সময়সীমা, রাতভর...

“নার্ভাস-মানসিকভাবে বিধ্বস্ত”: দুবাইতে আটকে লারা দত্ত

পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ এবার এসে পড়ল প্রাক্তন বিশ্বসুন্দরীর জীবনে। গত কয়েক বছর ধরে দুবাই লারা দত্তর (Lara...

কোচিংয়ের দিন শেষ? এবার ঘরে বসেই হবে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি

পড়াশোনার জন্য আর এদিক-ওদিক ছোটাছুটি নয়, এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ( West Bengal Council of Higher Secondary...

রণতরীতে হামলার প্রত্যাঘাত, মার্কিন পণ্যবাহী জাহাজে আক্রমণ ইরানের!

ভারত মহাসাগরে (Indian Ocean) ইরানের রণতরীতে টর্পেডো হামলা করেছিল আমেরিকা (USA)। পাল্টা প্রত্যাঘাতের আশঙ্কা করছিল বিশ্ব। সেটাই সত্যি...