Thursday, June 4, 2026

বিরল অসুখে প্রাণ বাঁচালো শিশুসাথী প্রকল্প, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পরিবারের

Date:

Share post:

খুদের প্রাণ বাঁচালো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিশুসাথী প্রকল্প। গুরুতর অসুখে ভুগছিল বর্ধমানের (East Burdwan) কেতুগ্রামের বছর নয়েকের শিশু মামণি দাস। তাকে বেসরকারি হাসপাতালে রেখে সুস্থ করে তোলার সামর্থ তার বাবা-মায়ের নেই। অবশেষে পথ দেখালো বাংলার প্রকল্প শিশুসাথী (Sishu Sathi)।

হার্টে ফুটো। দুটি অলিন্দের মাঝে পর্দা নেই। মামণির মা বৈশাখী দাস জানিয়েছেন, প্রবল শ্বাসকষ্ট ছিল। জ্বর এলে সহজে কমতো না। দিন কয়েকআগে শিশুর শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে নিয়ে আর জি কর মেডিক‌্যাল কলেজে (R G Kar Medical College and Hospital) আসে পরিবারটি। বিভাগীয় প্রধান ডা. রাজর্ষি বসুর অধীনে তাকে ভর্তি করা হয়। কার্ডিও থোরাসিক ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. রাজর্ষি বসু জানিয়েছেন, এই হার্টের অসুখ অত‌্যন্ত বিরল। চিকিৎসা পরিভাষায় যার নাম কমন অ‌্যাট্রিয়াম অথবা অ‌্যাট্রিওভেন্ট্রিকুলার সেপটাল ডিফেক্ট (Atrioventricular septal defect)। ১০ বছরের নিচে যত শিশু হার্টের সমস‌্যায় আক্রান্ত হয় তার মধ্যে এই ধরনের সমস‌্যা দেখা যায় এক শতাংশের মধ্যে।

টানা ৫ ঘণ্টার অস্ত্রোপচারের পর বিপন্মুক্ত ওই শিশু। চিকিৎসকরা জানিয়েছেন, “অস্ত্রোপচার করার পরেই আমরা আবার ইকো (Eco) করে দেখে নিয়েছি, হার্ট এখন ঠিকমতো কাজ করছে।” মামণির মা বৈশাখী বলেন, “মেয়ে সুস্থ হয়ে উঠছে, তার জন‌্য চিকিৎসকদের ধন‌্যবাদ। একই অসংখ‌্য ধন‌্যবাদ মুখ‌্যমন্ত্রীকেও।”

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...