Saturday, March 14, 2026

পরিবারের তিন সদস্যদের দেহ উদ্ধার! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দম্পতি। এমনকি সাত বছরের সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘরের ভিতর থেকে উত্তর দিনাজপুর (North Dinajpur) হেতমাবাদে। স্থানীয়দের দাবি তিনজনকেই খুন করা হয়েছে। যদিও পুলিশের অনুমান স্বামী-স্ত্রী সন্তানকে খুন করে আত্মহত্যা করে থাকতে পারেন।

হেমতাবাদের (Hemtabad) চৈনগর পঞ্চায়েত এলাকার কেশবপুর গ্রামের বাসিন্দা কুতুবুদ্দিন আলি(৩৫) পেশায় চাষবাস করতেন। সেই সঙ্গে একটি অনলাইন দোকানেও কাজ করতেন। তাঁর বাবার প্রচুর চাষের জমি ছিল। সেই জমি নিয়ে কুতুবুদ্দিনের চার বোনের সঙ্গে বিবাদ ছিল। তবে রবিবার ঘরের মধ্যে তাঁর সঙ্গে তাঁর স্ত্রী পারভিন খাতুন (৩০) ও মেয়ে মাহি নিহারের (৭) দেহ কেন উদ্ধার হল তা নিয়ে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়।

স্থানীয়দের দাবি তিনজনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগে দেহ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে (Rayganj Medical College and Hospital) পাঠানো হয়। বাড়ি থেকে একমাত্র জীবিত বাসিন্দা কুুতুবুদ্দিনের বাবাকে আটক করা হয়। তবে ময়নাতদন্তের (postmortem) রিপোর্ট না পেলে মৃত্যুর আসল কারণ বলা সম্ভব নয় বলে দাবি পুলিশের।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...