Tuesday, May 12, 2026

সিভিক নিয়ে সুপ্রিম প্রশ্ন: শুনানির আগে হলফনামা পেশ রাজ্যের

Date:

Share post:

সরকারি হাসপাতালে সিভিক ভলান্টিয়ার (civic volunteer) নিয়োগ নিয়ে আর জি কর মামলার শুনানিতে একাধিক প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। এই মামলার দ্রুত শুনানির মাধ্যমে বিচার পান নির্যাতিতা, এটাই লক্ষ্য রাজ্য সরকারের। সেই উদ্দেশ্যে মঙ্গলবার শুনানি শুরুর আগেই যাবতীয় প্রশ্নের উত্তর হলফনামার (affidavit) আকারে পেশ করল রাজ্য সরকার।

সিভিক ভলান্টিয়ার নিয়োগের আইনি প্রক্রিয়া থেকে বেতনের প্রক্রিয়া, নিয়োগের ক্ষেত্রে কীভাবে যাচাই – ছয়টি প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার শুনানি শুরুর আগে হলফনামা আকারে এ ব্যাপারে পুঙ্খানপুঙ্খ তথ্য আদালতে জমা দিয়েছে রাজ্য। সূত্রের খবর, জমা দেওয়া হলফনামায় রাজ্যের তরফে বলা হয়েছে, সিভিক ভলান্টিয়ার নিয়োগে রাজ্যের নির্দিষ্ট গাইডলাইন (guideline) রয়েছে। তাঁদের কাজ পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন একজন সিনিয়র পুলিশ অফিসার। রাজ্যের দাবি, পুলিশকে সহযোগিতার জন্যই সিভিক ভলান্টিয়ার নিয়োগের ভাবনা। সিভিক ভলান্টিয়াররা কত বেতন পান, ক’দফায় তাঁদের বেতন বাড়ানো হয়েছে- এসবও উল্লেখ রয়েছে হলফনামায়।

গত শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ছিল যেন কোনও স্পর্শকাতর এলাকায় (sensitive areas) সিভিক নিয়োগ না হয়। তার মধ্যে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে সিভিক ভলান্টিয়ার তুলে নেওয়ার প্রক্রিয়াও শেষ করে রাজ্য সরকার। মঙ্গলবারের হলফনামায় রাজ্যে সেই পদক্ষেপ নিয়েও তথ্য পেশ করা হয়। সেই সঙ্গে সিভিকদের কর্মোপযোগী করতে ইতিমধ্যে তিন মাসের ট্রেনিংও (training) শুরু হয়েছে বলে জানানো হয়।

Related articles

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...