Monday, May 18, 2026

বিজয়া সম্মিলনী দিয়ে ফের জনসংযোগ শুরু করেছেন অভিষেক

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পরে চোখের চিকিৎসার জন্য বেশ কিছুদিন রাজনৈতিক কর্মসূচির বাইরে ছিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সে কথা অবশ্য তিনি আগেই জানিয়েছিলেন নিজের এক্স হ্যান্ডেলে। বিদেশে অস্ত্রোপচার করিয়ে আসার পরে ফের বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার আমতলার কার্যালয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার অভিষেকের জন্মদিন। সেদিন তাঁকে শুভেচ্ছা জানাতে বাড়ির সামনে উপচে পরে ভিড়। কাউকে নিরাশ করেন না অভিষেক। তবে এবার এটা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

 সদ্য আমেরিকা থেকে চোখে অপারেশন করিয়ে এসেছেন অভিষেক। সেই কারণে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতেও কালো চশমা পরা ছিল তাঁর। রাজ্যে উপনির্বাচনের আগেই বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জনসংযোগ শুরু করবেন অভিষেক। আমতলায় নিজের লোকসভা কেন্দ্রে শনিবার এই কর্মসূচিতে অংশ নেবেন অভিষেক।

এর পাশাপাশি তৃণমূল (TMC) সূত্রে খবর, ফের নব জোয়ার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও, আগামী বছর ফেব্রুয়ারি থেকেই নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে শুরু হবে বলে খবর। প্রথম পর্যায়ে নবজোয়ার কর্মসূচিতে প্রায় ৬০ দিন বাড়ির বাইরে ছিলেন অভিষেক। রাত কাটিয়েছেন তাঁবুতে। সেই বার বিপুল সাড়া পেয়েছিলেন অভিষেক। এবারও একইভাবে টানা কর্মসূচি করবেন তিনি। তাঁর সফর এবারও বাংলার উত্তর থেকে দক্ষিণমুখী হবে বলেই জানা যাচ্ছে। তবে তার আগেই তাঁর বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান নিয়ে উৎসাহী তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা।







Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...