Wednesday, April 29, 2026

ছট পুজোয় মোতায়েন পাঁচ হাজার পুলিশ, বুধের রাত থেকে বন্ধ রবীন্দ্র–সুভাষ সরোবর 

Date:

Share post:

ছটপুজো উপলক্ষে বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের (Kolkata Police)। বুধবার সকাল থেকেই শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৫০০০ পুলিশকর্মী। কলকাতা হাইকোর্টের (Calcutta High court) নির্দেশ অনুযায়ী রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর ছটপুজোয় ব্যবহার করা যাবে না। দূষণ ঠেকাতে আজ, বুধবার থেকে সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হবে এই দুই সরোবর। আজ রাত ৮টার পর থেকে এই দুই সরোবরের সব ক’টি গেট বন্ধ করে দেওয়া হবে। গেট আবার খুলবে ৮ নভেম্বর, শুক্রবার দুপুর ১২টায়। বুধবার থেকেই দুই সরবরের নিরাপত্তায় থাকছে কমপক্ষে ১৫০ পুলিশকর্মী। লালবাজার জানিয়েছে, একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে সব গেটেই থাকছে বিশেষ পাহারা।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর এবং শহরের মোট ৯টি জলাশয়ে ছটপুজো করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সবকটি জলাশয় ইতিমধ্যেই পুলিশ দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। পুজো সম্পন্ন করতে ছোট পুকুর, ঘাট, অস্থায়ী ঘাট মিলিয়ে ১০০টি জলাশয়ে ছটপুজোর অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় থানা নিরাপত্তার দায়িত্বে থাকবে। শহরজুড়ে মোট পাঁচ হাজার বাড়তি পুলিশ ফোর্স মোতায়েন করা হচ্ছে। নিষিদ্ধ শব্দবাজির দাপট ঠেকাতেও এই বার তৎপর পুলিশ কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন রাস্তায় কিছুক্ষনের জন্য হলেও যান নিয়ন্ত্রণ করা হতে পারে। বিগত বছরগুলিতে দেখা গেছে ছটপুজো দিতে যখন যাওয়ার সময় লরি থেকে শব্দবাজি ফেলা হয়। এবার এমন ঘটনা ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বাজে কদমতলা ঘাট, তক্তাঘাট ছটপুজোর জন্য প্রস্তুত করা হয়েছে। একাধিক ঘাট পরিদর্শনে করবেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। থাকবেন লালবাজারের শীর্ষ কর্তারা।

Related articles

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...

সাত সকালেই চেতলায় বুথ পরিদর্শন, কমিশনের বিরুদ্ধে সরব মমতা

দ্বিতীয় দফায় ভোটে ফোকাসে হাইভোল্টেজ ভবানীপুর। ভোটের সকালেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো...

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮টি নির্বাচনী(Election) জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয়  দফায় অন্তর্ভুক্ত নদীয়া,...