Thursday, May 14, 2026

শাহ সাক্ষাৎ হবে: ফোনের পরে ‘আশ্বস্ত’ নির্যাতিতার পরিবার

Date:

Share post:

অবশেষে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী (Minister of Home Affairs) সাক্ষাৎ করার সময় পেলেন আর জি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে। কলকাতায় এসে ঘুরে গেলেও নির্বাতিতার পরিবারের আবেদনে সাড়া দিয়ে তাঁদের সঙ্গে দেখা করেননি অমিত শাহ (Amit Shah)। এবার নিজেই ফোন করলেন নির্যাতিতার পরিবারকে। সেই সঙ্গে দেখা করার বার্তাও দিয়েছেন বলে জানালেন আর জি করের মৃতা চিকিৎসকের বাবা।

সিবিআইয়ের (CBI) তদন্তে অনাস্থা দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন। সেই তদন্ত নিয়ে অনাস্থা পরিবারের পক্ষ থেকেও প্রকাশ করা হয়েছিল। সেই সূত্রেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছিলেন তাঁরা। ২২ অক্টোবর অমিত শাহকে (Amit Shah) সাক্ষাতের জন্য চিঠি লিখেছিলেন। কিন্তু সেই চিঠিতে সাড়া দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে ২৭ অক্টোবর কলকাতায় আসেন অমিত শাহ (Amit Shah)। সেইদিন নির্যাতিতার পরিবার আশা করেছিলেন অমিত শাহ তাঁদের সঙ্গে সাক্ষাৎ করবেন। কিন্তু দলীয় কাজ সেরে তিনি সেই সাক্ষাৎ এড়িয়ে যান। এরপরেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় বিজেপি তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে। অবশেষে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নিজেই ফোন করেন নির্যাতিতার পরিবারকে। ফোনে তাঁদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন বলেও জানান নির্যাতিতার বাবা।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...