Sunday, February 22, 2026

খড় পোড়ানোয় দ্বিগুণ শাস্তি! ৩০ হাজার পর্যন্ত জরিমানা নেবে কেন্দ্র

Date:

Share post:

জরিমানাতেই ‘মুশকিল আসানের’ চেষ্টা কেন্দ্র সরকারের (Central Government)। সুপ্রিম কোর্টে (Supreme Court) কড়া তিরষ্করের পরে অবশেষে হুঁশ ফিরেছে কেন্দ্রের মোদি সরকারের। দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় এবার খড় পোড়ানো বা পোড়ালির (stubble burning) জন্য জরিমানার পরিমাণ দ্বিগুণ করা হল। যদিও দিল্লি ও পাশ্ববর্তী এলাকা থেকে বহু অভিযোগ পাওয়ার পরেও বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বা হরিয়ানায় নজরদারি নিয়েই উঠেছে প্রশ্ন। সেক্ষেত্রে জরিমানা কীভাবে আদায় হবে তা নিয়েও উঠেছে প্রশ্ন।

দিল্লির দূষণ শীতের আগেই লাগামছাড়া। কার্যত গ্যাস চেম্বার রাজধানী। উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট৷ তাদের নির্দেশিকা না মেনে দিওয়ালিতে আতসবাজি পোড়ানো হয়েছে কেন, প্রশ্ন তুলে দিল্লির পুলিশ কমিশনারের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট৷ দিল্লির দূষণ (Delhi pollution) বাড়ার অন্যতম কারণ খড় বা পোড়ালি জ্বালানোর ইস্যু নিয়ে সুপ্রিম রোষে পড়েছে পঞ্জাব ও হরিয়ানা সরকার৷ এই দুই রাজ্যে পোড়ালি(খড়) জ্বালানোর (stubble burning) মত ঘটনা বৃদ্ধি পাওয়া নিয়ে কেন ব্যবস্থা গ্রহণ করেনি দুই রাজ্য সরকার, প্রশ্ন তুলেছেন বিচারপতি অভয় এস ওকা৷ কাঠগড়ায় উঠেছে কেন্দ্রীয় সরকারও৷  কেন সময় থাকতে কোনও পদক্ষেপ করা হয়নি, প্রশ্ন তোলা হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফে৷

এতদিনে সেই তিরষ্কারের পরে জরিমানায় (fine) সমাধান খুঁজে পেয়েছে কেন্দ্রের সরকার। এতদিন যে সব কৃষকদের দু একর পর্যন্ত জমি আছে, তারা একবার খড় জ্বালালে ৫ হাজার টাকা জরিমানা (fine) হত। সেক্ষেত্রে এবার থেকে দিতে হবে ১০ হাজার টাকা। অর্থাৎ দ্বিগুণ হল জরিমানা। যাদের জমির পরিমাণ দুই থেকে পাঁচ একর তাদের জন্য ১ হাজার টাকা জরিমানা ছিল, যা বেড়ে হল ২০ হাজার টাকা। যাদের জমি পাঁচ একরের বেশি, তাদের জন্য ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করা হল৷ আগে সর্বাধিক ১৫০০০ টাকা জরিমানা ধার্য ছিল এই কৃষকদের ক্ষেত্রে। এখন দেখার জরিমানা বাড়ায় সচেতনতা কতটা বাড়ে। কতটা দূষণমুক্ত করা সম্ভব হয় রাজধানীকে।

spot_img

Related articles

দেশজুড়ে নাশকতার ছক! বাংলা-তামিলনাড়ু থেকে ৮ জঙ্গি গ্রেফতার পুলিশের 

বিদেশি চক্রের নির্দেশে ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা! পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু (West Bengal and Tamilnadu) থেকে ৮...

সোম থেকে SIR নিষ্পত্তিতে ৯৫ বিচারক, বিধানসভা ভিত্তিক আধিকারিক: রবিতেই প্রশিক্ষণ

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শুরু কলকাতা হাই কোর্টের তৎপরতা। অল্প সময়ে কীভাবে প্রায় ৫০ লক্ষ লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার...

আফগান সীমান্তে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, হামলার জবাব দিতে তৈরি তালিবান

আফগানিস্তানের আকাশে পাক সেনার এয়ার স্ট্রাইক, এফ ১৬ যুদ্ধবিমান বেছে বেছে গুঁড়িয়ে দিল সাতটি জায়গা (Pakistan air strike...

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত...