Thursday, May 14, 2026

কালনায় টিউশন পড়ে বাড়ি ফেরার পথে ছাত্রীর রহস্যমৃত্যু!

Date:

Share post:

প্রাইভেট টিউশন পড়ে ফেরার পথে কালনায় (Kalna Girl Death) ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, শেষবার নিজের মাকে ফোন করেন ছাত্রী জানিয়েছিলেন, “ওরা আমায় বাঁচতে দেবে না”। এর কিছুক্ষণ পরেই কালনার জিউধারা রেলগেট সংলগ্ন এলাকায় দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য।

মৃতার পরিবার সূত্রে জানা গেছে ধাত্রীগ্রাম এলাকার বাসিন্দা ওই ছাত্রী প্রত্যেকদিনই কালনার শহরের এক ইংরেজি গৃহ শিক্ষকের কাছে পড়তে যান। শুক্রবারও টিউশন পড়তে গেছিলেন। অন্যান্য ধীরে তুলনায় একটু আগেই ছুটি হয়ে গেছিল বলে ওই নাবালিকার বন্ধুদের থেকে জানা গেছে। এরপরই মাকে ফোন করে ছাত্রী বলেন ‘‘ওরা আমায় বাঁচতে দেবে না’’। এই কথা বলার পরেই ফোনের লাইন কেটে যায়।রাতে কালনা স্টেশনের কিছুটা দূরেই রেললাইনের পাশ থেকে তার দেহ উদ্ধার হয়। কালনা জিআরপি দেহ উদ্ধার করে তদন্তে নামে। মৃতদেহ উদ্ধারের পর থেকেই যথেষ্ট চাঞ্চল্য এলাকায়। রাতেই কালনা জিআরপি অফিসের সামনে হাজির হয় মৃতা ছাত্রীর আত্মীয়রা। তদন্তের আশ্বাস দিয়েছেন বিধায়ক।মৃতার নাম অঙ্গনা হালদার ওরফে পিউ। ট্রেন থেকে ধাক্কা মেরে ওই ছাত্রীকে ফেলে দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দিচ্ছে কালনা থানার পুলিশ (Kalna Police)।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...