Friday, May 15, 2026

হাওড়ার জগৎবল্লভপুরে অ্যাসিড হামলা! জখম ১

Date:

Share post:

রাতের অন্ধকারে ব্যবসায়ীর উপর অ্যাসিড হামলা হাওড়ার জগৎবল্লভপুরে (Acid attack in Jagatballabhpur, howrah)। আক্রান্ত ব্যক্তির নাম ভোলানাথ কোলে (Bholanath Koely)। তিনি জগৎবল্লভপুর থানার পাতিহাল গ্রাম পঞ্চায়েতের নিজবালিয়া এলাকার বাসিন্দা। শনিবার বাড়িতে গয়নার কাজ করার সময় জানলা দিয়ে তাঁর দিকে অ্যাসিড ছুড়ে দেওয়া হয় বলে খবর। দ্রুত তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান জল আর অ্যাসিড মেশানো ছিল বলে ভোলানাথের শরীরে ক্ষতের পরিমান কম। আপাতত তিনি সুস্থ আছেন।

পরিবার সূত্রে জানা যায়, ভোলানাথবাবু ইমিটেশনের গয়না ফিনিশিং অর্থাৎ পালিশের কাজ করেন। শনিবার রাতে জানলার পাশে বসে সেই কাজই করছিলেন। কেউ বা কারা তাঁর উপর অ্যাসিড হামলা করেন।পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করলেও পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অ্যাসিডের সঙ্গে জল ছিল নাকি অন্য কোনও রাসায়নিক তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্তে পুলিশ।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...