Thursday, May 7, 2026

সোমবার উত্তরবঙ্গ সফরে মমতা, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত পাহাড়বাসী

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই হাসছে পাহাড়। উন্নয়নের জোয়ার এসেছে দুর্গম পাহাড়ে। হয়েছে নতুন রাস্তা, উন্নত স্বাস্থ্যকেন্দ্র পেয়েছেন বাসিন্দারা। পাহাড়ের বাসিন্দারা পেয়েছেন সরকারি প্রকল্পের সুবিধা। পৌঁছে গিয়েছে দুয়ারে সরকারও। তাই পাহাড় সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর পেতেই অপেক্ষায় দিন গোনেন বাসিন্দারা। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নেন পাহাড়ের মানুষ।

আগামিকাল অর্থাৎ সোমবার একগুচ্ছ সরকারি কর্মসূচি নিয়ে দার্জিলিংয়ে আসছেন মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত পাহাড়ের বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর এই উত্তরের জেলাসফর নিয়ে রীতিমতো উন্মাদনা শুরু হয়েছে পাহাড়-সহ দার্জিলিং জেলায়। কী কী কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? প্রথমে ১২ নভেম্বর জিটিএ প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তারপর পাহাড়ে প্রথম সরস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। তাঁর এবারের পাহাড় সফরে রয়েছে মূলত একাধিক সরকারি কর্মসূচি। এবারই প্রথম দার্জিলিংয়ে আয়োজিত হচ্ছে সরস মেলা। ১৩ নভেম্বর বিকেল তিনটেয় মুখ্যমন্ত্রী সরস মেলার উদ্বোধন করবেন। পঞ্চায়েত দফতরের উদ্যোগে ম্যালের চৌরাস্তায় টানা ১১ দিন চলবে সরস মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা সরস মেলায় যোগ দিতে আসবেন।

দু’দিন পাহাড়ে থাকার পর ১৪ নভেম্বর মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে ফিরে আসবেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং জিটিএ-তত্ত্বাবধানে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চলছে পাহাড়ে। সেই সমস্ত কাজের পর্যালোচনা করা ছাড়াও বিভিন্ন উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করে আগামী রূপরেখা তৈরি করবেন মুখ্যমন্ত্রী। গত বছর ডিসেম্বরে শেষবার পাহাড় সফর গিয়ে মুখ্যমন্ত্রী কার্শিয়াংয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েই ফিরে এসেছিলেন কলকাতায়। এবার ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত একাধিক কর্মসূচিতে তিনি উন্নয়নের দিশা দেখাবেন। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই দার্জিলিংয়ে সরস মেলা হচ্ছে। প্রতিবার কলকাতায় হয় এই মেলা, পাশাপাশি শিলিগুড়িতেও হয়। পাহাড়ে এই প্রথম। শীতের মরশুমে দার্জিলিংয়ে দেশ-বিদেশের পর্যটকদের উপস্থিতিতে এবারের মেলা অন্য মাত্রা পাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- সোমবার শিয়ালদহ আদালতে শুরু আরজি কর মামলার শুনানি

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...