Thursday, May 7, 2026

আগামী সপ্তাহ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নামবে পারদ

Date:

Share post:

আগামী সপ্তাহ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নামবে পারদ। আসতে চলেছে শীতের আমেজ। এমনটাই জানাল হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাপমাত্রায় বড়সড় হেরফের হবে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে পারদ নামতে পারে প্রায় ২-৩ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে শীতের দাপট।

রবিবার কলকাতার তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি কম ছিল। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রির কাছাকাছি। তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও।
রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই আর্দ্রতা কমতে শুরু করেছে। শীত আসছে খুব শীঘ্রই। ইতিমধ্যেই ভোরের দিকে হালকা ঠান্ডা লাগছে বেশ কিছু জেলায়। চলতি মাসের ১৫-১৬ তারিখ থেকে শীতের আমেজ ভাল মতো বোঝা যাবে বলে জানাচ্ছে আলিপুর।

আবহবিদরা জানিয়েছেন, নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া প্রবেশ করতে পারছিল না বাংলায়। কিন্তু পশ্চিমের ঝঞ্ঝা সরে যাওয়ায় পশ্চিমবঙ্গে উত্তরের হাওয়া বইতে শুরু করবে। ফলে ক্রমেই নামবে দুই বঙ্গের তাপমাত্রা।








Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...