Wednesday, May 6, 2026

সিতাই উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

Date:

Share post:

সিতাই উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করার জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, তৃণমূল প্রার্থী নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তথ্য গোপন করেছিলেন। তিনি তফসিলি জাতির অন্তর্ভুক্ত নন। সেই অভিযোগে আমল দেয়নি কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, আগামী ১৩ নভেম্বর সিতাই-সহ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেই নির্বাচনে তৃণমূল সঙ্গীতা রায়কে প্রার্থী করেছে। বিধি অনুযায়ী কমিশনে মনোনয়নপত্র এবং হলফনামাও জমা করেন তিনি। তার পরই আসরে নামেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, কমিশনে সঙ্গীতা যে জাতিগত শংসাপত্র জমা করেছেন, তা ঠিক নয়। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন তিনি। এ নিয়ে কমিশনের দ্বারস্থও হয় বাম এবং কংগ্রেস। যদিও কমিশন কোনও পদক্ষেপ করেনি। তারপরই হাই কোর্টে মামলা দায়ের হয়।
সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটির শুনানি ছিল। তবে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, ওই বিষয়ে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। আদালতে মামলা খারিজ হয়ে যাওয়ায় নির্বাচনে লড়তে আপাতত আর কোনও বাধা রইল না সঙ্গীতার।








Related articles

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...