Thursday, May 7, 2026

দলে যোগ দিতে চেয়ে রোজ অভিষেকের কাছে আসছেন শুভেন্দু-ঘনিষ্ঠ বিধায়করা: বিস্ফোরক দাবি ফিরহাদের

Date:

Share post:

পায়ের তলায় মাটি নেই! ২০২১-এ বাংলায় ৭৭ আসন পেলেও অনেক বিধায়কই বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) চলে এসেছেন। বাকি যাঁদের দেখা যাচ্ছে তাঁরা অনেকেই শাসকদলে যোগ দিতে রোজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) সঙ্গে দেখা করছেন। তালডাংরার উপনির্বাচনের প্রচারে গিয়ে এই বিস্ফোরক দাবি রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।

 ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, সিতাই, মাদারিহাটের সঙ্গে ভোট তালডাংরাতেও। রবিবার সেখানে দলীয় প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর সমর্থনে প্রচার গিয়েছিলেন ফিরহাদ। সেখানেই তাঁর দাবি, “বিজেপি বিধায়কদের অনেকেই বলছেন তৃণমূলে থাকতে পারছেন না। বিজেপিতে যোগ দিতে চেয়ে তাঁরা রোজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আসছেন!”

বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে ফিরহাদ বলেন, “৭৭ জনের মধ্যে অনেকেই তৃণমূলে এসেছেন। শুভেন্দুর সঙ্গে যে ৫০-৬০ জন বিধায়ক রয়েছেন তাঁদের মধ্যেই অনেকে দল বদলাতে চাইছেন।”

তবে সবশেষে ফিরহাদ (Firhad Hakim) এও জানান, “এখনই বিজেপির কোনও বিধায়ককে তৃণমূলে নেওয়া হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এখন দরজা বন্ধ।” ফিরহাদের এই দাবিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা। একইসঙ্গে পদ্ম শিবিরের অন্তরেও গুঞ্জন শুরু হয়েছে।







Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...