Saturday, May 16, 2026

লক্ষ্য পাহাড়ের কর্মসংস্থান-উন্নয়ন, GTA বৈঠক শেষে সরকারি পোর্টাল চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লক্ষ্য পাহাড়ের উন্নয়ন, কর্মসংস্থান। সেই উদ্দেশে সেখানে সরকারিভাবে বিশেষ পোর্টাল চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, দার্জিলিংয়ে GTA-র সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে জানান, পাহাড়ে প্রচুর প্রতিভাবান তরুণতরুণী রয়েছেন। তাঁদের কর্মসংস্থানের জন্য এবার সরকারিভাবে বিশেষ পোর্টাল (Portal) চালু হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের উপযোগী করতে ৪টি সরকারি স্কিল সেন্টার চালু করার কথাও ঘোষণা করেন মমতা। পাশাপাশি, পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পেরও ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন দুপুর সাড়ে ৩টেয় জিটিএ-র সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। ছিলেন জিটিএ-সহ অন্যান্য জনজাতি বোর্ডের সদস্যরা। সম্প্রতি বিভিন্ন জনজাতিদের জন্য গঠিত বোর্ডের কাজ নিয়ে অভিযোগ ওঠে। এদিনের বৈঠকে এই বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী।

প্রাকৃতিক দুর্যোগের কারণে পাহাড়ের মাঝে মধ্যেই ধস নামে। সম্প্রতি একাধিক জায়গায় ধস নামে ও প্লাবিত হয়। তার জেরে এলাকার ক্ষয়ক্ষতির বিষয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। কী কাজ হয়েছে, তাও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। এরপরই পাহাড়ের জন্য গুচ্ছ উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেন তিনি। বৈঠক শেষে মমতা বলেন, “পাহাড়ে অনেক প্রতিভাবান ছেলেমেয়ে রয়েছে। তাঁদের কর্মসংস্থানের লক্ষ্যেই এবার সরকারি পোর্টাল চালুব হবে। স্কিল ডেভলপমেন্টের জন্য সরকারিভাবে চারটি সেন্টারও চালু করা হবে।”






Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...