Thursday, June 4, 2026

নৈহাটিতে উপনির্বাচনের মাঝেই ভাটপাড়ায় শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূল নেতার! 

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার নৈহাটিতে উপনির্বাচনের মাঝেই উত্তপ্ত ভাটপাড়া। শুট আউটে মৃত তৃণমূল কংগ্রেসের (TMC) প্রাক্তন সভাপতি। গুলি, বোমাবাজির ঘটনায় অশান্ত জগদ্দল। বাইকে করে এসে ৪ রাউন্ড গুলি চালিয়ে চম্পট কয়েকজন দুষ্কৃতীর। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল নেতা অশোক সাউকে (Ashoke Sau)। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

সাত সকালে গুলি চলল ভাটপাড়ায় (Bhatpara)। সকালবেলা চায়ের দোকানে বসে ছিলেন তৃণমূল নেতা। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। আতঙ্ক সৃষ্টি করতে পরে বোমাবাজিও করা হয়। ঘটনাস্থলে পৌঁছেছেন বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তদন্তে আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনার প্রভাব যাতে নৈহাটির উপনির্বাচনে না পড়ে সেই দিকে বিশেষ দৃষ্টি কমিশনের।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...