Thursday, June 4, 2026

ভাটপাড়ায় শুটআউট-খুনে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

Date:

Share post:

সকাল সকাল উত্তপ্ত ভাটপাড়া(Shootout at Bhatpara)। নৈহাটিতে উপনির্বাচনের মাঝেই ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ খুন হলেন। গুলি-বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ভাটপাড়ায় গুলিকাণ্ডের সঙ্গে কোনও যোগ নেই উপনির্বাচনের, জানিয়েছে কমিশন (Election commission)। তবুও নৈহাটি বিধানসভা কেন্দ্রের ভোট প্রক্রিয়ায় যাতে এই ঘটনার কোন প্রভাব না পড়ে সেই কথা মাথায় রেখে সতর্কতামূলক পদক্ষেপ করার পাশাপাশি জেলাশাসকের (DM)কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক বলে খবর মিলেছে।

ভাটপাড়া ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি ভোটে সকালে স্থানীয় চায়ের দোকানে বসে যখন গল্প করছিলেন তখন আচমকাই চার-পাঁচ জন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। দ্রুত তৃণমূল নেতাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে অবস্থার অবনতি হলে বারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। এখানেই মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থানে যান পুলিশ কমিশনার, তিনি গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন।

Related articles

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...