Thursday, June 25, 2026

লর্ডস মোড়ে বিধ্বংসী আগুন, নিয়ন্ত্রণে তৎপরতা দমকলের

Date:

Share post:

প্রিন্স আনোয়ার শাহ রোডে লর্ডসের মোড়ে জনবহুল এলাকায় বিধ্বংসী আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিকভাবে আগুনের উৎস বোঝা না গেলেও বাজারের ভিতরে আগুন লাগার অনুমান করা হয়। পাশের ঝুপড়িতে দ্রুত সেই আগুন ছড়িয়ে যায়। আগুন নেভাতে প্রথমে দুটি দমকলের ইঞ্জিন এলে তাতে কোনও কাজ না হওয়ায় আরও তিনটি ইঞ্জিন পৌঁছায়। শেষ পর্যন্ত ১৬টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

বুধবার দুপুরে লর্ডস মার্কেট এলাকায় হঠাৎই আগুন দেখা যায়। স্থানীয়রা ঘন কালো ধোঁয়া দেখে দমকলে খবর দেন। প্রাথমিকভাবে দুটি দমকলের ইঞ্জিন কাজ করলেও এলাকা ঘিঞ্জি ও ঘন জনবসতিপূর্ণ হওয়ায় তৎপরতা বাড়ায় দমকল। শেষ পর্যন্ত দমকলের ১৬টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান বাজারের আগুন পাশের ঝুপড়িতে ছড়িয়ে পড়তেই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে। ঝুপড়িতে দাহ্য বস্তু থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস, বিধায়ক দেবাশিস কুমার। আগুনের কারণে গুরুত্বপূর্ণ প্রিন্স আনোয়ার শাহ রোডে যান চলাচল ব্যহত হয়। ঘণ্টাখানেকেরও বেশিক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বেশ কিছু গ্যাস সিলিন্ডার ফাটায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...