Thursday, May 7, 2026

ছুটি বাড়ছে পুলিশ, দমকল-সহ জরুরি পরিষেবায় থাকা কর্মীদের: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উৎসবে ছুটি পান না। জরুরি অবস্থায় লাগাতার কাজ করা পুলিশ, দমকল ও স্বাস্থ্য়কর্মীদের বিশেষ ছুটি বাড়াচ্ছে রাজ্য সরকার। শুক্রবার বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজারহাটের আদিবাসী ভবনে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ থেকে একথা ঘোষণা মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটায় সরকারি কর্মীরা ছুটি পান। সেই সময় ডিউটিতে থাকতে হয় পুলিশকর্মী, দমকলকর্মী ও জরুরি পরিষেবায় থাকা অন্য সরকারি কর্মীদের। তাঁরা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন না। তাঁরা এতদিন বছরে ১০টি বিশেষ ছুটি পেতেন। তা বাড়িয়ে ১৫ দিন করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “যাঁরা মানুষের জন্য ২৪ ঘণ্টা কাজ করেন তাঁদের যোগ্য সম্মান পাওয়া উচিত।“ প্রথমে পুলিশকর্মীদের কথা বললেও পরে এই ছুটি বৃদ্ধির ক্ষেত্রে দমকলকর্মী, স্বাস্থ্যকর্মী, পুরকর্মীদের অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা।







Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...