Tuesday, May 19, 2026

আরও সতর্ক রাজ্য! এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইযের পরেই মিলবে প্রকল্পের টাকা

Date:

Share post:

রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা নিয়ে সাইবার প্রতারণার ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার সমস্ত সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। টাকা পাঠানোর আগে উপভোক্তার সমস্ত তথ্য যাচাই করা হবে। কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার–সহ সব সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। অর্থ দফতর ও ব্যাঙ্কের আধিকারিকরা ব্যাংকের তথ্য যাচাই করবেন বলে নবান্নের তরফে জানানো হয়েছে।তার পরেই ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হবে। ইতিমধ্যেই দফতর গুলিকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার মুখ্যসচিব মনোজ পন্থ নবান্নে ব্যাঙ্ক আধিকারিকদের বৈঠকে ডেকেছেন। সেখানে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

নবান্ন সূত্রের খবর, রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির টাকা দু’ভাবে উপভোক্তাদের কাছে পৌঁছয়। একটি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। গ্রাহকের অ্যাকাউন্ট ভ্যালিডেট করে ব্যাঙ্ক। এ ছাড়াও বেশিরভাগ সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতে সরকারি প্রকল্পে তথ্য আপলোড করতে হয়।

সেই আবেদন মঞ্জুর হলে ট্রেজারি থেকে ব্যাঙ্কের মাধ্যমে উপভোক্তার অ্যাকাউন্টে যায়। তরুণের স্বপ্ন, জয় জোহার, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলির টাকা ট্রেজারি থেকে ব্যাঙ্কের মাধ্যমে উপভোক্তাদের দেওয়া হয়। এখানে অ্যাকাউন্ট ভ্যালিডেশনে সে ভাবে গুরুত্ব দেওয়া হয় না।এর সুযোগ নিয়েই ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে মনে করছে অর্থ দফতর। এ বার গ্রাহকদের অ্যাকাউন্ট–সহ বিস্তারিত তথ্য আগে অর্থ দপ্তর এবং ব্যাঙ্ক আলাদাভাবে পরীক্ষা করে দেখবে। দেখা হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ করা রয়েছে কি না। এটা নিশ্চিত হওয়ার পরেই ট্রেজারিকে নির্দেশ দেওয়া হবে, টাকা বা সাম্মানিক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে।

আরও পড়ুন- চন্দননগরের মুকুটে নয়া পালক! ‘পুঁথিঘর’ উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল সেন

Related articles

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...