Wednesday, June 3, 2026

অজিদের বিরুদ্ধে নামার আগে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি, টপকে যাওয়ার সুযোগ সচিনকে

Date:

Share post:

২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পারথে প্রথম ম্যাচে নামবে ভারত-অস্ট্রেলিয়া। তবে তার আগে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। সুযোগ রয়েছে ভারতেত প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে টপকে যাওয়ার। সম্প্রতি একেবারেই নিজের চেনা ছন্দে নেই কোহলি। তবে নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া ভারতের প্রাক্তন অধিনায়ক। আখন দেখার অজিদের বিরুদ্ধে রেকর্ড গড়তে পারেন কিনা বিরাট।

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের মধ্যে সবথেকে বেশি রান করেছেন সচিন। মাস্টার ব্লাস্টারের ঝুলিতে রয়েছে মোট ১৮০৯ রান। অপরদিকে বিরাট কোহলি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে করেছেন ১৩৫২ রান। সেক্ষেত্রে, ৫ ম্যাচের সিরিজে কোহলি যদি ৪৫৮ রান করেন, তাহলে টপকে যাবেন সচিনকে।

এছাড়াও , বিদেশী ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবথেকে বেশি টেস্ট শতরান করার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের জ্যাক হবসের। ৯টি সেঞ্চুরি করেছিলেন তিনি। বিরাট কোহলির রয়েছে ৬টি শতরান। আর ৪টি শতরান করতে পারলেই শীর্ষে চলে আসবেন কোহলি। এছাড়াও, অস্ট্রেলিয়ার মাটিতে সব ধরনের ক্রিকেট মিলিয়ো বিরাট কোহলি মোট রান ৩৪২৬। ভারতীয়দের মধ্যে কোহলিই সর্বোচ্চ। পাঁচ টেস্টের সিরিজে ৫৭৪ রান করতে পারলেই প্রথম ব্যাটার হিসেবে অজিভূমে ৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

এছাড়াও সব ধরনের ক্রিকেট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬টি শতরান রয়েছে কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব চেয়ে বেশি ২০টি শতরান রয়েছে সেই সচিন তেন্ডুলকরের ঝুলিতে। আর ৪টি শতরান করলে সচিনকে ছুঁয়ে ফেলবেন কোহলি। শীর্ষে যেতে দরকার ৫ শতরান । শুধু তাই নয় , বিশ্ব ক্রিকেটে সবধরনের ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ১১০টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। বিরাট কোহলি আর ৩টি ম্যাচ খেললে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০টি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...