Friday, May 22, 2026

আজ ভারতের সামনে মালয়েশিয়া, জয়ই লক্ষ্য টিম ইন্ডিয়ার

Date:

Share post:

আজ নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ মালয়েশিয়া। সোমবার মালয়েশিয়াকে হারিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন মানোলো মার্কুয়েজ! এক— ভারতের কোচ হিসাবে প্রথম জয়। দুই— আগামী বছরের মার্চে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা।

ইগর স্টিমাচের বিদায়ের পর মানোলোর অধীনে তিনটি ম্যাচ খেলেও জয় অধরা ভারতের। সোমবারের ম্যাচটা চলতি বছরে গুরপ্রীত সিংদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। রবিবার মিডিয়ার মুখোমুখি হয়ে মানোলো বলেন, ‘‘এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে নিজেদের পরখ করে নেওয়ার এটাই শেষ সুযোগ। অনেকদিন হয়ে গেল আমরা কোনও ম্যাচ জিতিনি। তাই যে কোনও মূল্যে মালয়েশিয়া ম্যাচটা জিততে চাই। ফুটবলাররা প্রতিটি ট্রেনিং সেশনেই উন্নতি করছে। এবার সেটা ওদের মাঠে প্রমাণ করতে হবে।’’

মানোলো আরও যোগ করেছেন, ‘‘ফুটবল হল আক্রমণ, রক্ষণ সেটপিস এবং জায়গা বদলের খেলা। আমাদের এই প্রতিটি বিভাগেই উন্নতি করতে হবে। অনেকেই বলেছেন, শেষ ম্যাচে ভিয়েতনামের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে আমরা খুব ভাল ফুটবল খেলেছিলাম। কিন্তু তা সত্ত্বেও ফুটবলাররা এমন কিছু ভুল করেছিল যে, আমরা ম্যাচটা হেরেও যেতে পারতাম। এই বিষয়ে আমাদের আরও পরিশ্রম করতে হবে। কারণ মাঠে নেমে যে দল কম ভুল করবে, তারাই ম্যাচ জিতবে।’’ প্রতিপক্ষ শিবির সম্পর্ক মানোলোর বক্তব্য, ‘‘মালয়েশিয়া শক্তিশালী দল। তবে ওদের খেলার ধরন আমাদের জানা। যদিও কালকের ম্যাচটা আমাদের জন্য খুব কঠিন হতে চেলেছে।’’

মালয়েশিয়ার স্প্যানিশ কোচ পাউ মার্তি আবার সাংবাদিক বৈঠকে এসে বলে গেলেন, ‘‘মানোলো অত্যন্ত অভিজ্ঞ কোচ। আমরা একই শহর (বার্সেলোনা) থেকে উঠে এসেছি। স্প্যানিশ ক্লাব ফুটবলে লা লিগা থেকে চতুর্থ ডিভিশন পর্যন্ত সবস্তরেই কোচিং করিয়েছেন মানোলো। আমাদের মতো কোচদের কাছে উনি অনুপ্রেরণা।’’ এদিকে, চোটের জন্য মালয়েশিয়া ম্যাচ থেকে ছিটকে গেলেন দুই ভারতীয় ডিফেন্ডার আশিস রাই ও আকাশ সাঙ্গোয়ান। এই দুই ফুটবলারের জায়গায় স্কোয়াডে ঢুকেছেন জয় গুপ্তা।

আরও পড়ুন-টিম ইন্ডিয়াকে একের পর এক খোঁচা অস্ট্রেলিয়ার, এবার নিশানায় বিরাট

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...