Thursday, May 14, 2026

যুবকের মৃত্যুতে রহস্য বাড়ছে, বিক্ষোভ হটাতে আহত পুলিশ কর্মী, গ্রেফতার ৯

Date:

Share post:

যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড শাসনে। মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে। উত্তপ্ত এলাকা। রাতভর পথ অবরোধ, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, জখম পুলিশকর্মী-সহ ৯ জন। গ্রেফতার এক মহিলা সহ ৯ জন।

জানা গিয়েছে, আলামিন সাহাজি নামে এক যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়েছে উত্তর ২৪ পরগনার শাসন থানার খড়িবাড়ি এলাকা। পরিবারের অভিযোগ, ওই যুবককে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাতে স্থানীয় বাসিন্দারা রাজারহাট-বারাসত সড়কের ওপর মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান। অবরোধ তুলতে গেলে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ শুরু হয়। তাতে থানার আইসি-সহ পাঁচ পুলিশকর্মী জখম হয়েছেন।

পুলিশকে মারধোরের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করে বারাসাত আদালতে তোলা হয়েছে। মৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে শাসনের মহিষগাদি এলাকায় আলামিন সাহাজি নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই যুবকের সঙ্গে স্থানীয় এক মহিলার সম্পর্ক ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সম্প্রতি সেই সম্পর্কের অবনতি হয়। তারপরই আলামিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের লোকেদের অভিযোগ, ওই যুবককে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, আলামিনের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অবরোধ তুলতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, আন্দোলনকারীরা আচমকা পুলিশের উপর হামলা শুরু করেন। পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...