Wednesday, June 3, 2026

নিলামে শ্রেয়সের জন্য কোন কোন দল ঝাঁপাবে ? জানিয়ে দিলেন গাভাস্কর

Date:

Share post:

সামনেই ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় বসতে চলছে মেগা নিলামের আসর। এই নিলামে দেখা যাবে একাধিক চমক। নিলামে নাম রয়েছে, শ্রেয়স আইয়র, কেএল রাহুল, ঋষভ পন্থের মতন ক্রিকেটার। আর এবারের নাকি নিলামে আলোড়ন পড়তে চলেছে। এমনটাই মত ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের। আর সেটা শ্রেয়স আইয়রকে নিয়ে। কোন দল শ্রেয়সের জন্য ঝাপাবেন, সেকথাও জানিয়ে দিলেন গাভাস্কর।

এই নিয়ে এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন, “ কেকেআর যখন গতবার আইপিএল জিতল তখন শ্রেয়স ওদের অধিনায়ক। আমার মনে হয়, ওর সঙ্গে টাকা নিয়ে রফা হয়নি কেকেআরের। সেই কারণেই ওকে ধরে রাখেনি ওরা।“ এরপরই গাভাস্কর আরও বলেন, “ আমার মনে হয় কলকাতা নিলামে শ্রেয়সের জন্য ঝাঁপাবে। কিন্তু ওরা কত টাকা দিতে চাইবে সেটা আমি জানি না। কলকাতার পাশাপাশি দিল্লিও শ্রেয়সকে নিতে চাইবে। আমার মনে হয় দিল্লিই শেষ পর্যন্ত শ্রেয়সকে কিনবে।“

গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করেন শ্রেয়স। ব্যাট হাতে ভালই খেলেছিলেন শ্রেয়স। ১৪টি ইনিংসে ৩৫১ রান করেছিলেন তিনি। ৩৯ গড় ও ১৪৬.৮৬ স্ট্রাইক রেটে রান করেছিলেন শ্রেয়স। তবে আইপিএল রিটেশনে শ্রেয়সকে দলে রাখেনি কেকেআর। যা নিয়ে তোলপাড় পড়ে যায় ক্রিকেট মহলে।

আরও পড়ুন- কোহলির পাশে মহারাজ, ‘অজিদের বিরুদ্ধে দাপট দেখাবে বিরাট’, বললেন সৌরভ


Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...