Sunday, March 15, 2026

শুরুতেই হোঁচট! চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বিকল টয়ট্রেনের ইঞ্জিন, দুর্ভোগ রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটিতেও

Date:

Share post:

রেলের দীর্ঘ টালাবাহানার পর চাপে পড়ে পাহাড়-সমতলে ফের টয়ট্রেন পরিষবা চালু করে প্রথমেই হোঁচট খেল। চার মাস পর চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যাত্রী-বিক্ষোভের মুখে পড়ল রেল। বিকল হয়ে যায় ইঞ্জিন। রবিবার ট্রেন সমতল ছেড়ে পাহাড়ে উঠে তিনধারিয়া ও চুনাভাটির মাঝে হঠাৎই থেমে যায়। চালক চেষ্টা করেও ট্রেন এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না। খবর দেওয়া হয় রেলের তিনধারিয়া ওয়ার্কশপে। সেখানকার ইঞ্জিনিয়াররা এসে ইঞ্জিনের গোলযোগ মেরামত করেন। প্রায় একঘণ্টা সেখানে দাঁড়িয়ে থাকে ট্রেন। এতে পর্যটকেরা বিরক্ত হয়ে দফায়-দফায় বিক্ষোভ।

পাশাপাশি সোমবার আচমকা ইঞ্জিন বিকল রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটির। ঘটনায় বিলম্বে রওনা দিল ট্রেন। সোমবার বিকেলে ৭৫৭০৫ ডাউন রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনটি প্রতিদিনের মতো রাধিকাপুর থেকে যাত্রা শুরু করে। কালিয়াগঞ্জ স্টেশনে আচমকা ইঞ্জিন বিকল হয়ে পড়ে ট্রেনটির। ঘটনায় প্রায় একঘন্টা কালিয়াগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এতে হয়রানীর মুখে পড়ে যাত্রীরা। রেল সূত্রে খবর ট্রেনটির ব্রেক ডাউন হয়ে যাওয়ায় বিপত্তি দেখা দেয়। ট্রেন মেরামতের পর শিলিগুড়ি উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন।

আরও পড়ুন- হ্যাকার চক্রের পর্দাফাঁস কলকাতা পুলিশের! ট্যাবের টাকা গায়েবে গ্রেফতার আরও ৪ পান্ডা

spot_img

Related articles

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...