Monday, May 18, 2026

১৪ বছর পর ফের কি ভারতে খেলবে মেসির আর্জেন্টিনা? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

১৪ বছর পর ফের কি ভারতে আসতে চলেছে মেসির আর্জেন্টিনা? সেই সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে।২০১১ সালে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। কলকাতা জুড়ে আবেগে ভেসেছিল নীল-সাদা জার্সির আর্জেন্টিনাকে ঘিরে।

কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমানের দাবি, ২০২৫ সালে কেরলে ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে ইতিমধ্যেই আনুষ্ঠানিক কথাবার্তা সেরে রেখেছে কেরল সরকার। এদেশে অন্তত দুটি ম্যাচ খেলবে ২০২২-র বিশ্বকাপ জয়ীরা।

কিন্তু মেসি কি খেলবেন? সেটা সম্পূর্ণ নির্ভর করে আছে আর্জেন্টিনার ফুটবল সংস্থার উপর। এই নিয়ে কেরলের ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, খুব শীঘ্রই একটি প্রতিনিধি দল কেরলে আসবে পরিকাঠামো পর্যবেক্ষণের জন্য।
মেসি এবং আর্জেন্টিনা যদি কেরলে আসেন, তাহলে সেই রাজ্যের ক্রীড়া মানচিত্র বদলে যাবে বলেই আবদুরাহিমের বিশ্বাস। কোচিতে ৬০ হাজার দর্শকের স্টেডিয়ামে ম্যাচটি হবে বলে জানা গিয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...