Thursday, May 14, 2026

আবহাওয়ার ভোলবদল, শীতের স্পেলে আচমকাই উর্ধ্বমুখী পারদ!

Date:

Share post:

বেশ চলছিল কয়েকদিন ধরে, হঠাৎ করেই ভোলবদল। শীতের মরশুমে জেলায় জেলায় পারদ পতনের আমেজ উপভোগ করতে না করতেই আচমকাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা! আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতির সকাল থেকে ঠান্ডা অনুভূতি উধাও। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় আবহাওয়া পাল্টি খেয়েছে বলে মনে করছে হাওয়া অফিস (Weather Department)।

আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন মধ্য ডিসেম্বরের আগে কিছুতেই জাঁকিয়ে শীত পড়বে না। যদিও নভেম্বরে ঠান্ডার স্পেল শুরু হতেই খুশি হয়েছিল দক্ষিণবঙ্গবাসী। কিন্তু সেই সুখ স্থায়ী হলো না। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মৌসম ভবন (IMD) জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও ইঙ্গিত রয়েছে। যদিও ঘূর্ণিঝড়ের প্রভাবে শীত ধাক্কা খাবে এমনটা মনে করছে না হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি কুয়াশা থাকবে। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকতে পারে।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...