Saturday, March 14, 2026

হাজারিবাগে কলকাতা থেকে পাটনাগামী বাস দুর্ঘটনায় মৃত ৭

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কলকাতা থেকে পাটনাগামী বাস। বাসটি ঝাড়খণ্ডের গোরহর, হাজারিবাগ বরকাথায় উল্টে যায় বলেই খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এদিনের দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১২।

ঝাড়খণ্ডের হাজারিবাগের বরকাথার গোরহর থানা এলাকায় বুধবার সকাল ৫টা নাগাদ মর্মান্তিক এই বাস দুর্ঘটনা ঘটে। রাস্তাটি ওয়ান ওয়ে। ছয় লেন বানানোর সময় রাস্তা কেটে ফেলা হয়। এই অবস্থায় থানা থেকে মাত্র ২২০ মিটার দূরে বরকথা রোডে বাসটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গর্তে উল্টে যায়। আতঙ্কে চিৎকার করতে থাকেন যাত্রীরা। আওয়াজ শুনে স্থানীয় গ্রামবাসীরা এসে গোরহর থানার পুলিশের সাহায্যে আহতদের বাস থেকে বের করে আনেন। যদিও নিহতদের মধ্যে অধিকাংশ মহিলা।

প্রসঙ্গত, গত দু’বছরে ওই হাইওয়েতে ২০টির বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। সড়ক নির্মাণে গাফিলতির ফলে এই সড়কে দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। এদিনের ঘটনার খবর পেয়ে বরকথার সিও ও পুলিশকর্তা ঘটনাস্থলে যান। গোটা এলাকার স্থানীয়রা ক্ষোভ উগরে দিয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...