Sunday, May 17, 2026

নভেম্বরেই তুষারপাত শৈলশহর দার্জিলিঙে! বরফে সাদা সান্দাকফু

Date:

Share post:

মরসুমের প্রথম তুষারপাত শৈলশহর দার্জিলিঙে। বৃহস্পতিবার দুপুর থেকে বরফে সাদা হয়ে গিয়েছে সান্দাকফু। শীতের সাজে সেজে উঠেছে পাহাড়ের প্রকৃতি। সাধারণত নভেম্বরে বরফের দেখা পাওয়া যায়না। এই সময়ে যাঁরা পাহাড়ে ঘুরতে যান, তাঁরা বরফের আশা খুব একটা করেনও না। ফলে বৃহস্পতিবারের সান্দাকফু পর্যটকদের কাছে অপ্রত্যাশিত আনন্দ বয়ে এনেছে।

অক্টোবর মাসের শেষের দিকেই সিকিমে তুষারপাত হয়েছে। কিন্তু দার্জিলিঙে ডিসেম্বরের আগে বরফ আশা করেননি সেখানকার বাসিন্দারাও। গত বছর দার্জিলিঙে মরসুমের প্রথম তুষারপাত হয়েছিল ৭ ডিসেম্বর। এ বার ২১ নভেম্বরেই তুষারে মুখ ঢাকল সান্দাকফু।

মরসুমের এত আগে প্রথম তুষারপাত হওয়ায় আগামী দিনগুলির জন্য আশায় বুক বেঁধেছেন পর্যটন ব্যবসায়ীরা। শীত আরও জাঁকিয়ে বসলে আরও বেশি তুষারপাতের সম্ভাবনা তৈরি হবে সান্দাকফুতে, মনে করছেন অনেকে। ফলে তাঁরা ডিসেম্বরের শীতের দিকে তাকিয়ে আছেন।

আরও পড়ুন- রেকর্ড সংখ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, আবাসের প্রথম কিস্তি ডিসেম্বরেই: কৃষকবন্ধু নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...