Thursday, May 14, 2026

আলু- পিঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যসচিব

Date:

Share post:

আলু-পিঁয়াজের দামে (Potato, Onion price hike) আগুন, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্ন থেকে কড়া বার্তা দেওয়ার পর আজ শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। বাজারদর নিয়ন্ত্রণে আলু রফতানিতে রাশ টানার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য রাজ্যে রফতানি রুখতে সীমান্ত সিল করা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। এরপরই আজ আলু ব্যবসায়ী, টাস্ক ফোর্সের প্রতিনিধিরা, খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের আধিকারিক এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে দুপুর ২টো নাগাদ বৈঠক করবেন মুখ্যসচিব। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

আলু, পিঁয়াজের দাম বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। বাংলার মানুষ বেশি দামে আলু কিনছেন, আর মুনাফার জন্য তা রফতানি করা হচ্ছে। এই বিষয় নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের বৈঠকে এই নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, “আমি তো বাংলা থেকে আলু ছাড়ছিলামও। কিন্তু কী বলেছিলাম? বাংলার প্রয়োজন মিটিয়ে বিক্রি করুন, আমার তাতে কোনও আপত্তি নেই। কিন্তু কী দেখলাম? বাংলায় আলুর দাম বাড়িয়ে ভিন রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটার চেষ্টা! এটা তো বরদাস্ত করব না।” মুখ্যমন্ত্রী জানান, আলু উৎপাদনে বাংলা স্বনির্ভর। তা সত্ত্বেও কেন এ রাজ্যের মানুষকে কেন বাড়তি দাম দিয়ে আলু কিনে খেতে হবে? প্রশ্ন তোলেন মমতা। একই সঙ্গে বাংলায় উৎপাদিত পিঁয়াজে রফতানি নিয়ে সতর্কও করেন তিনি। এরপর শুক্রবার সকাল সকাল বাজারে হানা দেন টাস্ক আধিকারিকরা।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...