Saturday, April 18, 2026

আরও একবার ফেল বুথ ফেরৎ সমীক্ষা! ঝাড়খণ্ডের ক্ষমতায় হেমন্তই

Date:

Share post:

বিজেপির প্রতিহিংসার রাজনীতি। পরাজিত হয়ে দল ভাঙানোর খেলা। শেষ পর্যন্ত কোনও চক্রান্তই কাজ করল না। এমনকি বুথ ফেরৎ সমীক্ষায় ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের (Hemant Soren) প্রশাসনকে পরাজিত করে দেওয়া বুথ ফেরৎ সমীক্ষাকেও ভুল প্রমাণিত করে দিল ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল। ভোটে জিতে নিন্দুকদের একহাত নেওয়ার পাশাপাশি ঝাড়খণ্ডের (Jharkhand) জনগণকে ধন্যবাদ জানিয়েছেন জেএমএম নেত্রী কল্পনা সোরেন।

নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে জামিন পেয়েছিলেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) তার আগেই বিজেপির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বিরোধীদের চাপে রাখার রাজনীতিকে হাতিয়ার করে জনসমর্থন বাড়িয়ে ফেলেছিল। জেলমুক্ত হেমন্ত সেই অস্ত্রেই শান দিয়েছেন।

এরপরই জেএমএম (JMM) ও বিজেপি বিরোধী জোটকে পরাজিত করতে প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে (Champai Soren) বিজেপিকে যোগদানও করায় বিজেপি। আদতে চম্পাইয়ের দলবদল যে ঝাড়খণ্ডের (Jharkhand) মানুষ ইতিবাচকভাবে নেননি তাও নির্বাচনের ফলাফলে প্রমাণিত।

লোকসভা নির্বাচন বা অন্যান্য বিরোধী রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজনীতিকে প্রভাবিত করে বিজেপি, সেই অঙ্ক ঝাড়খণ্ডের মানুষ প্রত্যাখ্যান করায় অভিনন্দন তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, “বিজেপির প্রতিহিংসার রাজনীতি বুমেরাং হয়েছে। যেটা পশ্চিমবঙ্গে করতে গিয়েছিল, হেমন্ত সোরেনের গ্রেফতার থেকে পরপর যা যা করেছে সবই বুমেরাং হয়েছে। সেই সঙ্গে তৃণমূল যেভাবে হেমন্তের পাশে দাঁড়াতে অবেদন করেছিল, তাতেও মানুষ সাড়া দিয়েছেন।”

Related articles

অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

নির্বাচন কমিশনেরই নিয়োগ করা অবজারভারদের দিল্লির নির্দেশে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা বিজেপি ক্যাডারদের মতো কাজ করেন। রাজ্যের...

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...