Tuesday, March 17, 2026

হেরিটেজ ইন কলকাতা: ওয়ার্ল্ড হেরিটেজ উইকে শহরের ঐতিহ্যকে রক্ষা করার বার্তা ফিরহাদের

Date:

Share post:

কলকাতা শহরের ঐতিহ্যকে রক্ষা করতে হবে। নাহলে এই শহর তার পরিচিতি হারাবে। ওয়ার্ল্ড হেরিটেজ উইক-এর শেষদিনে রাজ্য হেরিটেজ কমিশন ও কলকাতা পুরসভার হেরিটেজ কনজারভেশন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত ‍‘রিফাইনিং গ্রেডেশন : হেরিটেজ ইন কলকাতা’ অনুষ্ঠানে সোমবার এমন বার্তাই দিলেন শহরের মেয়র ফিরহাদ হাকিম।

মেয়র বলেন, আমাদের শহরের পরিচিতিটাই হল এই শহরের ঐতিহ্য। এটা ঠিক যে অনেক হেরিটেজ আমরা সংরক্ষণ করতে পারিনি। তার মধ্যে একটি হল ত্রিপুরা হাউজ। কিন্তু এই হেরিটেজ রক্ষায় আমাদের শপথ নিতে হবে। নাহলে আমাদের শহরের আইডেন্টিটিটাই নষ্ট হয়ে যাবে।

শহরের হেরিটেজগুলি রক্ষায় ইতিমধ্যেই তৎপর পুরসভার হেরিটেজ সংরক্ষণ কমিটি। সারা শহরে ১৩৯২টি হেরিটেজকে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন গ্রেডের ভিত্তিতে তার মধ্যে অনেকগুলিকেই হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। এই ১৩৯২টি হেরিটেজ সাইটের মধ্যে ১৭০টি হেরিটেজ বিল্ডিংয়ে ইতিমধ্যেই ব্লু প্লেট লাগানো হয়েছে বলে এদিন জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, হেরিটেজ তকমা দেওয়ার প্রক্রিয়ায় সংশোধন প্রয়োজন। এর জন্য পুরসভার তরফে হেরিটেজ সাইটগুলির আর্কিটেকচারাল ভ্যালু ও হিস্টোরিকাল ভ্যালুর ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হয়েছে। সোমবারের অনুষ্ঠানে সেই সমীক্ষার প্রেজেন্টেশন দেখানো হয়। এরপর পুরসভার হেরিটেজ সংরক্ষণ কমিটি ও রাজ্যের হেরিটেজ কমিশনের বিশেষজ্ঞরাই গ্রেডেশন নিয়ে সিদ্ধান্ত নেবেন। এইভাবে বৈজ্ঞানিক উপায়ে হেরিটেজ গ্রেডেশন করা হলে কোনও হেরিটেজ উপেক্ষিত হবে না বা কোনও নন-হেরিটেজ বিল্ডিং অবৈধভাবে হেরিটেজ তকমা পাবে না বলে জানিয়েছেন মেয়র। এই নিয়ে পুরসভার হেরিটেজ সংক্রান্ত কমিটির জন্য বরাদ্দ অর্থ এলেই গ্রেডেশনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার।

আরও পড়ুন- ফের সেরার মুকুট বাংলার! দেশে রাজ্যওয়ারি মহিলা আয়করদাতার তালিকায় প্রথম দশে বাংলা

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...